২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জ্বালাময়ী' টুইটে জনগণ 'ঠিক' করার চেষ্টা

যুক্তরাষ্ট্রে মোটরগাড়ির নিরাপত্তা নিরাপত্তা নিয়ে কাজ করে দ্য ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেইফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)। সম্প্রতি নিরাপত্তার প্রশ্নে জনগণের উপর কিছুটা ‘ক্ষেপে যায়’ প্রতিষ্ঠানটি, আর এর বহিঃপ্রকাশ পাওয়া যায় মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রতিষ্ঠানটির করা টুইটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাকিয়া শবনম বৃষ্টি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 06:22 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

যারা অনেক সময় সানন্দে স্বীকার করে নেন যে, তারা গাড়ি চালানোর সময় টেক্সটিং করেন, এনএইচটিএসএ’র টুইটার ফিডে তাদেরকে উদ্দেশ্য করে 'জ্বালাময়ী' বার্তা দেওয়া হয়। আর এ খবর প্রকাশের আগ পর্যন্ত এনএইহটিএসএ-এর টুইটার ফিডে এমন বার্তা দেখা যাচ্ছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদ সাইট ভার্জ।

সংবাদ সাইটটির মতে, এনএইচটিএসএ তার অবস্থানে একদম ঠিক। অনেক গবেষণায় দেখা যায়, চালকের আসনে বসে টেক্সট করার সঙ্গে দূর্ঘটনার উচ্চহারের নিশ্চিত সম্পর্ক রয়েছে।

মার্কিন সামাজিক গণমাধ্যমের এ ধরনের সচেতনামূলক প্রচারণাকে 'চতুরতা' হিসাবে দেখছে ভার্জ। কোনো বন্ধুর কাছে এভাবে লজ্জিত হওয়ার থেকে সরকারী সংস্থা থেকে লজ্জিত হওয়া একটু বেশিই কড়া হবে বলে মন্তব্য সাইটটির।

এই টুইটগুলোর করার সময় 'জাস্টড্রাইভ' নামের একটি হ্যাশট্যাগ ব্যবহার করছে প্রতিষ্ঠানটি। এক শিক্ষককে উদ্দেশ্য করে করা এক টুইটে বলা হয়, "দেখে মনে হচ্ছে শিক্ষকদেরও অনেক কিছু শেখার আছে, আর তা আমাদের কাছ থেকে শিখে নিন, আপনার টেক্সট করাটা মানায় না, দয়া করে শুধু গাড়ি চালান (#justdrive)"।

শুধু টেক্সটিং নয়, টুইটের মাধ্যমে বিভিন্ন নির্দেশনাও দিচ্ছে প্রতিষ্ঠানটি। এক টুইটে প্রতিষ্ঠানটি বলে, "মনে রাখবেন, আপনার ৮ থেকে ১২ বছর বয়সী শিশুকে গাড়ির পেছনের আসনে রাখুন, কারণ সেখানে রাখাটাই নিরাপদ।"