২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামনে ভিআর-এর রমরমা বাজার

২০১৬ সালের মধ্যে ৯০ লাখেরও বেশি ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) হেডসেট বিক্রি করা হবে, বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান আইডিসি-এর এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ২০১৫ সালে তিন লাখ ৫০ হাজারের বেশি ভিআর হেডসেট বিক্রি হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 05:00 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

অকুলাস, এইচটিসি এবং সনি, এই তিন ভিআর হেডসেট নির্মাতা প্রতিষ্ঠান ২০১৬ সালের মধ্যেই ভোক্তাদের হাতে ২০ লাখ হেডসেট পৌঁছে দেবে। ইতোমধ্যে চলতি বছর ২৮ মার্চ থেকে হেডসেট চালান শুরু করেছে ফেইসবুক মালিকাধীন অকুলাস। অপরদিকে, এইচটিসি ভাইভ হেডসেট চলতি মাসে এবং সনির প্লেস্টেশন ভিআর অক্টোবর মাসে বাজারে আসবে বলে জানিয়েছে বিবিসি।

কিছু হেডসেট ‘টেথার্ড’ সিস্টেম নামে পরিচিত, যার মানে হচ্ছে ‘দড়ি দিয়ে বাঁধা’। এই হেডসেটগুলো ব্যবহার করতে পিসি বা ডিসপ্লেতে ছবি পাঠাতে সক্ষম এমন গেইম কনসোলের প্রয়োজন হয়। কিছু হেডসেট 'স্ক্রিনবিহীন', এগুলোতে কোনো স্মার্টফোনের ডিসপ্লে-কে কাজে লাগানো হয়।

আইডিসির গেইমিংবিষয়ক পরিচালক লুইস ওয়ার্ড জানিয়েছেন, ভোক্তারা ভিআর-এ ভিডিও গেইম খেলতে আগ্রহী হওয়ায়, তারা এই হেডসেটগুলো কিনবেন। চলতি বছর বড়দিনে প্রচুর ভিআর গেইমস বিক্রি হবে আশা প্রকাশ করেছেন তিনি।

এ ছাড়াও গবেষণা অনুসারে, কিছু অগমেন্টেড-রিয়ালিটি সিস্টেমের প্রতিও ভোক্তাদের আগ্রহী হতে দেখা গেছে। যেমন মাইক্রোসফটের হলোলেন্স হেডসেট। এই হেডসেট দিয়ে গ্রাহকেরা স্বচ্ছ ডিসপ্লেতে ছবি ও তথ্য দেখতে পাবে। তারা আরও জানিয়েছে, এমন কিছু হেডসেট বড় পরিসরে গ্রাহকদের হাতে ব্যবহৃত হতে প্রস্তুত। তবে, স্যামসাং গিয়ার ভিআর-এর মতো 'স্ক্রিনবিহীন হেডসেট', ‘টেথার্ড হেডসেট’-এর তুলনায় বেশি জনপ্রিয়তা পাবে বলেই মত দিয়েছে আইডিসি।

ভিআর ব্যবহারের জন্য স্মার্টফোনে উচ্চ গুণসম্পন্ন ভিডিও ব্যবস্থা রাখা হয়। এর ফলে কম্পিউটার স্ক্রিনের দৃশ্যের মতো মনিটরে বিভিন্ন নড়াচড়া দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন গ্রাহকেরা। সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে অন্য প্রতিষ্ঠানগুলো এমন স্ক্রিনবিহীন প্রযুক্তি বাজারে আনবে। আইডিসি ধারণা করছে, ২০২০ সালের মধ্যে ভিআর হেডসেটের বিক্রি ৬ কোটি ৪৮ লাখে পৌঁছাবে।

তবে ইলেকট্রনিক্সের অভাব রয়েছে, এমন কিছু হেডসেট নিজেদের হিসাবের আওতায় আনেনি আইডিসি। এক্ষেত্রে গুগল কার্ডবোর্ড-কে উদাহরণ হিসাবে দেখিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে আইডিসি ৯০ লাখ ভিআর বিক্রির ভবিষৎবাণী করলেও, আরেক গবেষণা সংস্থা গার্টনারের হিসাবে সংখ্যাটা ১৪ লাখ।