২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'প্লেস্টেশন ৪.৫'-এর নাম 'নিও'

জাপানি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান সনি'র ‘প্লেস্টেশন ৪.৫’ নিয়ে রটা গুজবে নতুন করে যুক্ত হয়েছে গেইমিং কনসোলটির 'কোডনেইম'। ফাঁস হওয়া নতুন তথ্যে দাবী করা হয়েছে, কনসোলটির নাম রাখা হয়েছে ‘নিও’। ধারণা করা হচ্ছে, এই কনসোল এর পূর্ববর্তী সংস্করণগুলো থেকে অনেক বেশি শক্তিশালী হবে, জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 07:20 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

প্রকল্পটির সঙ্গে 'সংশ্লিষ্ট' একাধিক সূত্রের বরাতে গেইমিং ওয়েবসাইট জায়ান্টবম্ব জানায়, নিও-এর ভেতরে থাকছে কিছু অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। সাধারণ পিএস৪-এর তুলনায় এতে থাকছে দ্রুততর সিপিইউ, জিপিইউ আর অনেক বেশি র‌্যাম।

এটি পুরোপুরি নতুন কনসোল না, আগের কনসোলেরই একটি উন্নত সংস্করণ। তবে, জায়ান্টবম্ব-এর দেওয়া তথ্যে কোথাও প্লেস্টেশন ভিআর-এর উল্লেখ নেই। পিএসভিআর এ বছরের শেষে মুক্তি পাওয়ার কথা। ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটগুলো চালাতে শক্তিশালী প্রসেসর দরকার হয়। পিএসভিআর-এর কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে নতুন কনসোলটি, এমন ধারণা অনেকেরই। যদিও জায়ান্টবম্ব এ সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি।

ফাঁসকৃত তথ্য থেকে আরও জানা যায়, ফোরকে রেজুলিউশন-এর গেইম চালাতে সক্ষম হবে এই কনসোল। আর সাধারণ রেজুলিউশনের গেইমে পাওয়া যাবে আরও নিঁখুত ভিডিও।

অক্টোবরের পর তৈরি করা গেইমগুলো ‘সাধারণ রূপে’ই পিএস৪ এবং নিও-এর জন্য মুক্তি দেওয়া হবে। যদিও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে কনসোলটি একই সময়ে উন্মোচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।