২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণী রক্ষায় সিসকো'র নতুন প্রযুক্তি

দক্ষিণ আফ্রিকায় গণ্ডার রক্ষায় পরীক্ষামূলকভাবে নতুন প্রযুক্তি ব্যবহার করা শুরু হয়েছে। এর মাধ্যমে পশুপাখির জন্য সংরক্ষিত এলাকায় যানবাহন বা মানুষদের প্রবেশ শনাক্ত করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 05:39 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

নতুন প্রযুক্তি এর পরিক্ষা করা হবে দক্ষিণ আফ্রিকায়, গণ্ডার দখলকে বিরোধ করার জন্যে।

দক্ষিণ আফ্রিকার প্রযুক্তি প্রতিষ্ঠান ডাইমেনশন ডেটা এবং মার্কিন নেটওয়ার্কিং প্রতিষ্ঠান সিসকো এক জোট হয়ে এই প্রযুক্তি বানিয়েছে।

বন্য এলাকায় সব মিলিয়ে প্রায় ২৫ হাজার গণ্ডার বেঁচে আছে, এর দক্ষিণ আফ্রিকাতেই এর বেশি সংখ্যক রয়েছে বলে জানিয়েছে বিবিসি নিউজ।

শুমারি অনুযায়ী প্রতি বছর প্রায় ১ হাজার গণ্ডার হত্যা করা হয়, আর এ প্রাথমিক কারণ হচ্ছে গণ্ডারের শিং।

প্রযুক্তি প্রতিষ্ঠান দুটি দক্ষিণ আফ্রিকার ক্লুগার ন্যাশনাল পার্ক-এর কাছে ব্যক্তি মালিকানাধীন এবং বেনামি সংরক্ষিত এলায়ায় একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াই-ফাই হট স্পট-এর ব্যবস্থা করেছে। পরবর্তী ধাপে এই নেটওয়ার্কে সঙ্গে সিসিটিভি, থার্মাল ইমেজিং ক্ষমতা সম্পন্ন 'ইনফ্রা-রেড ক্যামেরা, ড্রোন আর যানবাহন শনাক্তকরণ সেন্সর যোগ করা হবে।

এর পরবর্তী ধাপে সিসিটিভি এবং ইনফ্রা-রেড ক্যামেরা এর সঙ্গে থার্মাল ইম্যাজিং,ড্রোন এবং যানবাহন অনুসরণ করার সেন্সর সেই নেটওয়ার্ক এর সঙ্গে যুক্ত করা হবে।

সংরক্ষিত এলাকায় যখন কোনো যানবাহন প্রবেশ করবে তখন যানবাহনে যুক্ত থাকা শনাক্তকারী সেন্সরে সেই তথ্য চলে আসবে। সেইসঙ্গে গাড়ির নিবন্ধনের তথ্য জাতীয় ডেটাবেইসে থাকা চোরাই গাড়ি বা জালিয়াতি করা ব্যক্তিগত পরিচয়পত্রের তালিকার সঙ্গে লিমিয়ে দেখা হবে।

শুধু গণ্ডার রক্ষার জন্যেই নয়, হাতি, সিংহ আর বাঘসহ অন্যান্য বিপন্ন প্রাণীগুলোর সংরক্ষিত স্থানেও এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।