‘অফলাইন’ সুবিধা চালু করতে পারে নেটফ্লিক্স
বিবিসি, স্কাই, চ্যানেল ৪ এবং অ্যামাজন ব্যবহারকারীরা মোবাইল ডিভাইসে ডেটা সংযোগ ছাড়াই দেখতে পারেন ভিডিও কনটেন্ট। নেটফ্লিক্স এতদিন তাদের সাবস্ক্রাইবারদের অফলাইনে ভিডিও দেখার ব্যাপারে বেশ কঠোর থাকলেও সম্ভবত এখন সে অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে, জানিয়েছে বিবিসি। এ ব্যপারে প্রতিষ্ঠানটিকে প্রশ্ন করা হলে নেটফ্লিক্স এর সিইও রিড হেস্টিংস জানান, প্রতিষ্ঠানটি এ ব্যাপারে ‘চিন্তা করছে’।
হেস্টিংস বলেন, “আমাদের এসব ব্যাপারে মুক্তভাবে চিন্তা করা উচিৎ।” তিনি আরো যোগ করেন, “আমরা যেহেতু পুরো পৃথিবীতেই ছড়িয়ে যাচ্ছি এবং সব জায়গায় নেটওয়ার্কের ব্যবস্থা একরকম নয়, তাই আমাদের এ ব্যাপারে আমাদের চিন্তাভাবনা খোলা রাখা উচিৎ।”
বিবিসি টিভি লাইসেন্সধারী যে কাউকেই ৩০ দিনের জন্য তাদের বিষয়বস্তু ডাউনলোড করতে দেয়। স্কাই গো তাদের ব্যবহারকারীদের সর্বোচ্চ চারটি ডিভাইসে অথবা গেইমস কনসোলে এক মাস পর্যন্ত অনুষ্ঠান দেখার অনুমতি দেয় তবে এর অনুষ্ঠানগুলো একবার দেখা শুরু করলে সেটি ৪৮ ঘণ্টার মধ্যে দেখে শেষ করতে হয়। ভিডিও-স্ট্রিমিং এর নতুন মাসিক সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু করা অ্যামাজন প্রাইম ব্যবহারকারীদের ডাউনলোড করা অনুষ্ঠান ৩০ দিন পর্যন্ত নিজেদের ডিভাইসে রাখতে দেয়।
গত বছর নেটফ্লিক্স এর প্রধান পণ্য কর্মকর্তা নেইল হান্ট গিজমোডো কে জানিয়েছিলেন, তার ধারণা অফলাইন বিষয়বস্তুগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের একটু বেশি সুবিধা দেওয়া হয়ে যায়।
