ফোরজি নিয়ে মাথাব্যথা যুক্তরাজ্যে
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যুক্তরাজ্যের মোবাইল ফোন ব্যবহারকারীরা ৫৩ শতাংশ সময়ে উচ্চ গতির ৪ জি ব্যবহার করতে পারে।
৩৯টি দেশের উপর জরিপ করে যুক্তরাজ্যের ব্যাপারে এরকম সিদ্ধান্ত দেওয়া হয়ছে যেখানে ঐ দেশগুলোতে ৬০ শতাংশ অথবা এর বেশী সময় ৪জি ব্যবহার করা যায়। গ্রাহক গ্রুপ হুইচ এবং মোবাইল কভারেজ বিশেষজ্ঞ ওপেনসিগনাল দেখেছে মোবাইল অপারেটর ইই-এর গ্রাহকদের সবচেয়ে ভাল ৪জি ব্যবহারের অভিজ্ঞতা রয়েছে, তারা ৬০.৬ শতাংশ সময় ৪জি ব্যবহার করতে পারে। যেখানে ওটু তে ৫৯ শতাংশ, ভোডাফোনে ৫৭ এবং থ্রি তে ৩৯.৮ শতাংশ সময় ব্যবহার করা যায়।
৪জি না পাওয়ায় ব্যবহারকারীদের ধীর গতির ৩জি-এর উপর নির্ভর করতে হচ্ছে। প্রতিবেদনটি অফকমকে টেলিফোন অপারেটরদের গতি উন্নত করনে জোর দিতে আহ্বান জানায়।
গবেষণাটি ৩০ হাজার নিবন্ধিত গ্রাহকের মোবাইল অ্যাপ ওপেনসিগন্যালের মাধ্যমে করা হয়। অ্যাপটি প্রতি ১৫ মিনিট পর পর ব্যবহারকারীদের ৪জি ব্যবহারের অনুপাত হিসাব করে।
থ্রি-এর ৪জি ডাউনলোডের গতি ১৮.৭ এমবিপিএস, ইই-এর ১৭.৮, ওটু-এর ১২.১ এবং ভোডাফোনের ১১.৮। হুইচ এর নির্বাহী পরিচালক রিচার্ড লয়েড জানান, “বর্তমানে প্রায় সবাই মোবাইল ফোন ব্যবহার করেন এবং এটা সুখকর নয় যে ৪জি গতির সেবায় যুক্তরাজ্য এতগুলো দেশের চেয়ে পিছিয়ে আছে। মোবাইল অপারেটরদের ৪জি তে অ্যাক্সেস বাড়ানোর জন্য গুরুত্ব দেওয়া উচিত এবং এটাকে বাস্তবতায় রূপ দিতে অফকমকে অবশ্যই জোর দিতে হবে”।
