২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল আনল ম্যাকবুকের নতুন সংস্করণ

ম্যাকবুকে নতুন আপডেটের ঘোষণা দিয়েছে অ্যাপল। এই আপডেটে ১২ ইঞ্চি ম্যাকবুক লাইনে দ্রুত গতির প্রসেসর আপডেট, উন্নত গ্রাফিক্স কার্ড এবং উন্নত ফ্ল্যাশ স্টোরেজ সংযোগ করা হয়েছে। আর এখন থেকে 'রোজ গোল্ড' রঙেও পাওয়া যাবে এটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 09:05 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

নতুন ম্যাকবুকটি ১৩.১ মিলিমিটার পুরু, আর এর ভর ২ পাউন্ড। ১.১ গিগাহার্টজ ইনটেল কোর এম৩ প্রসেসর এবং ২৫৬জিবি স্টোরেজ সম্বলিত ম্যাকবুকটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১২৯৯ মার্কিন ডলার। ১.২ গিগাহার্টজ ইনটেল কোর এম৫ প্রসেসর এবং ৫১২জিবি স্টোরেজের ম্যাকবুকটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৯৯ মার্কিন ডলার, জানিয়েছে সিএনএন।

একবার চার্জে নতুন ম্যাকবুক টানা ১১ ঘন্টা ব্যবহার করা যাবে, যা ১১ ইঞ্চি ম্যাকবুকের চেয়ে ১ ঘন্টা বেশি এবং ১৩ ইঞ্চি ম্যাকবুক এয়ারের চেয়ে এক ঘন্টা কম বলে জানিয়েছে রয়টার্স।

কিন্তু অ্যাপল তাদের ম্যাকবুক এয়ারকেও অবহেলা করেনি, এর র‌্যাম এখন থেকে ৮জিবি থেকে শুরু হবে। 

অ্যাপল মঙ্গলবারে তাদের ওয়েবসাইটে নতুন এই ম্যাকবুক বিক্রি শুরু করে। বুধবার থেকে অ্যাপলের দোকানগুলোতে ম্যাকবুকগুলো পাওয়া যাবে বলে জানিয়েছে মার্কিন এই টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। 

প্রতিষ্ঠানটি ২০১৫ সালেই হালকা, ফ্যান ছাড়া, ফোর্স টাচ ট্র্যাকপ্যাড এবং ইউনিভার্সাল ইউএসবি-সি পোর্ট বৈশিষ্ট্য সম্বলিত ম্যাকবুকটির নকশা উত্থাপন করে।

নতুন ম্যাকবুকের আকৃতি অনেকটা ম্যাকবুক এয়ারের মতোই। কিন্তু এটি ম্যাকবুক এয়ারের চেয়ে অনেক হালকা এবং পাতলা। যদিও এটা ম্যাকবুক এয়ারের মতো তেমন শক্তিশালী নয়, কিন্তু এর মুল্য কিছুটা নাগালের মধ্যে।