২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিঅ্যান্ডআর-এর মোবাইল বিজ্ঞাপন ‘সহজেই’

মোবাইল বিজ্ঞাপন নেটওয়ার্ক আরও শক্তিশালী ও সহজে ব্যবহার উপযোগী করা হয়েছে বলে জানিয়েছে অনলাইন বিজ্ঞাপন সেবাদাতা প্রতিষ্ঠান জিঅ্যান্ডআর।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 02:44 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

বর্তমানে প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে সাড়ে ৪ হাজারেরও বেশি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ রয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে যে কোনো বিজ্ঞাপনদাতা খুব সহজেই প্রতিদিন প্রায় ২ কোটি বাংলাদেশী ইন্টারনেট ব্যবহারকারীর কাছে পৌঁছে যেতে পারেন,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে পাঠানো এক বার্তায় এমনটাই দাবি প্রতিষ্ঠানটির।

প্রতিষ্ঠানটি আরও জানায়, সম্প্রতি মোবাইল বিজ্ঞাপন নেটওয়ার্ককে আরও শক্তিশালী করা হয়েছে। ফলে, বিজ্ঞাপনদাতা বা বিজ্ঞাপন সংস্থাদের জন্য অনলাইনে ‘সঠিক ব্যবহারকারীর কাছে সঠিক বিজ্ঞাপন’ পৌঁছে দেওয়া আরও সহজ হয়ে গেছে।

প্রতিষ্ঠানটির 'ক্লিক টু কল' ফিচারের মাধ্যমে মোবাইলে বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে ব্যবহারকারী কোনো ঝামেলা ছাড়াই সরাসরি নির্ধারিত নম্বরে কল করতে পারবেন। ঠিক একই ভাবে 'ক্লিক টু এস.এম.এস.' -এর মাধ্যমে বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে ব্যবহারকারী কোনো নির্ধারিত নম্বরে এস.এম.এস. বা USSD নম্বরে ডায়াল করতে সমর্থ হবেন, 'ক্লিক টু ইমেইল'-এর মাধ্যমে পাঠানো যাবে নির্ধারিত ইমেইল ঠিকানায় মেইল। সেই সঙ্গে অ্যাপ ইনস্টল ট্র্যাকার ব্যবহার করে মোবাইল অ্যাপের ডাউনলোড সংখ্যা বাড়ানো এবং তা পর্যবেক্ষণ করা সম্ভব।

স্টিকি বিজ্ঞাপন গতানুগতিক বিজ্ঞাপনগুলোর থেকে ৬০ শতাংশ অধিক কার্যকর বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।