২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইফোনে প্রতিদিন লগইন ৮০ বার

প্রতিদিন অ্যাপল ব্যবহারকারীরা তাদের আইফোন গড়ে ৮০ বার করে আনলক করে থাকেন, এমনটাই জানিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 08:40 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চলমান বিতর্কের মাঝে এমন পরিসংখ্যান প্রকাশ করল মার্কিন এই টেক জায়ান্ট। ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য নিরাপদে রাখতে অ্যাপল সিস্টেমের উপর কতটা নির্ভর করে থাকেন, তা দেখাতেই প্রতিষ্ঠানটি এই তথ্য প্রকাশ করে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

ইতোমধ্যে টাচআইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আনার মাধ্যমে আইফোনে আনলকের প্রক্রিয়া অনেক দ্রু করেছে অ্যাপল। কিন্তু অনেক বিশাল পরিমাণে ব্যক্তিগত ডেটা ফোনে জমা থাকার কারণে এ নিয়ে এখনও কাজ চলছে, অ্যাপলের নিরাপত্তা নিয়ে বিশ্লেষক বেন বাজারিন-এর ভাষ্যমতে এমনটাই জানা যায়।

আইফোন আনলক করে দেওয়া নিয়ে সরকারকে অ্যাপলের সহায়তা করা উচিত কিনা- এই তর্কে টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কেন্দ্রবিন্দুতে চলে আসে। কিন্তু প্রতিদিন মানুষ তাদের আইফোনে ৮০ বার লগ ইন করছে। এই তথ্য থেকেই বোঝা যায়, মানুষ এখন কত সহজে তাদের আইফোনে প্রবেশ করতে পারছে, আর তাদের তথ্য গোপন রাখা কতোটা গুরুত্বপূর্ণ।

বাজারিন বলেন, "পাসকোড বা ফিঙ্গারপ্রিন্ট-এর মতো একটি নিরাপদ লগইন পদ্ধতিতে আমাদের ফোনে লগইন করা এখন অ্যাপল ইকোসিস্টেমের জন্য অনুমোদিত, যেখানে কয়েক বছর আগেও যে কেউ আমাদের ফোন চুরি করার মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্যে অ্যাকসেস নিতে পারতেন।"

ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত ডিভাইস আছে এমন লোকদের মধ্যে ৮৯ শতাংশই এই ফিচার ব্যবহার করেন বলে জানিয়েছেন তিনি।