২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপেরার সঙ্গে অ্যাপ স্টোর আনল বাংলালিংক

ইন্টারনেট ব্রাউজার নির্মাতা প্রতিষ্ঠান অপেরার সঙ্গে যুক্ত হয়ে প্রিমিয়াম অ্যাপ স্টোর ‘বাংলালিংক অ্যাপ স্টোর' নিয়ে এসেছে বাংলাদেশের মোবাইল টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 08:38 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

অ্যাপ স্টোর সম্পর্কে বাংলালিংক-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এরিক অস বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলালিংক অ্যাপ স্টোর আমাদের ডিজিটালকরণের লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে।"

অপেরার দক্ষিণ এশিয়া এবং দক্ষিণপূর্ব এশিয়ার ভাইস প্রেসিডেন্ট সুনিল কামাথ বলেন, “যে সব মোবাইল ব্যবহারকারী অনলাইনে সময় কাটাতে ভালোবাসেন কিন্তু ডেটা ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সচেতন তাদের জন্য এই সেবাটি উপকারী হবে। এখন এর মাধ্যমে গ্রাহকরা সরাসরি অ্যাপ স্টোরের সঙ্গে লেনদেন না করে তাদের মোবাইল ফোন বিলের মাধ্যমে একটি নির্দিষ্ট সাবস্ক্রিপশন রেট পরিশোধ করবেন। আমরা বাংলালিংকের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এই সেবাটি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পেরে আনন্দিত।"

এই অফারটি অ্যাক্টিভেট করে গ্রাহকরা “বাংলালিংক অ্যাপ স্টোর” থেকে আলমিটেড প্রিমিয়াম অ্যাপ এবং গেইম ডাউনলোড করতে পারবেন। গ্রাহকরা প্রথম সাবস্ক্রিপশনের সাত দিন ফ্রি ট্রায়াল উপভোগ করতে পারবেন। একটি ক্যাটালগে গ্রাহকরা ৩ লাখেরও বেশি অ্যাপ ব্যবহারের সুযোগ পাবেন। বাংলালিংক একই সঙ্গে অ্যাপগুলো আপডেট এবং নতুন অ্যাপ সংযোজন করবে।

এই অফারটি অ্যাকটিভেট করতে গ্রাহকদের apps.banglalink.com.bd সাইটটি ভিটিজ করতে হবে। বাংলালিংক অ্যাপ স্টোর সাবস্ক্রিপশন ফি সপ্তাহে ১১.৯৫ টাকা (এসডি+ভ্যাট+এসসি অন্তর্ভুক্ত)। সাবস্ক্রিপশনের পর গ্রাহকদের ব্রাউজিং এবং ডাউনলোড চার্জ দিতে হবে। গ্রাহকরা এই সেবাটি আর গ্রহণ করতে না চাইলে তাদের অ্যাকাউন্ট থেকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।