২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবহারের সময় কত? অ্যাপলের অনুমান

ব্যবহারকারীরা নিজেদের আইফোন, আইপ্যাড এবং অ্যাপল ওয়াচ বদলাতে তিন বছর সময় নেন, আর ম্যাকবুক এবং অ্যাপল টিভির ক্ষেত্রে সময়টা বেড়ে চার বছর হয়, নিজেদের ওয়েবসাইটে এমন অনুমানের কথা জানিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 09:33 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, "প্রথমবারের মতো অ্যাপল ব্যবহারকারীদের ভিত্তিতে ব্যবহারের সময় অনুমান করা হয়েছে, ওএস এক্স আর টিভিওএস চালিত ডিভাইসগুলোর ক্ষেত্রে চার বছর আর ওয়াচ ওএস ও আইওএস চালিত ডিভাইসগুলোর ক্ষেত্রে তিন বছর।"

অ্যাপলের কর্মপন্থায় 'পরিকল্পিত বিলোপপ্রবণতা'-এর অভিযোগ রয়েছে, যার মানে হচ্ছে পুরনো ডিভাইসগুলো নতুন অ্যাপ এবং সফটওয়্যারের জন্য অচল, কারণ এগুলো শুধু নতুন ডিভাইসের জন্যই আনা হয়, জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

নিজস্ব 'ব্যবহারের বছর' প্রকাশের হিসাবের অনুরূপ অভিযোগ আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও অ্যাপল এমন দাবির উপর কখনও মন্তব্য করেনি। মার্কিন বিশ্লেষক প্রতিষ্ঠান লোকালিটিকস-এর ভাষ্যমতে, কমপক্ষে ৩০ শতাংশ সক্রিয় আইফোন কেনার সময় আঠারো মাসের কম। তারা জানিয়েছে, ৩০ শতাংশ সক্রিয় আইফোনই আইফোন ৬, যা ২০১৫ এর সেপ্টেম্বর মাসে বের হয়।

অ্যাপলের অনলাইন স্টোরে সবচেয়ে কমদামী আইফোনের মূল্য ৩শ' ৫৯ ইউরো, অর্থাৎ, তারা ব্যবহারকারীদের মোবাইল ফোনের পেছনে ১০ বছরে ১ হাজার ইউরো ব্যয় করার আশা করে।

অ্যাপল প্রকৃতি সংরক্ষণের অংশ হিসেবে এক সপ্তাহের একটি প্রচারণা চালাচ্ছে। ২৪ এপ্রিল পর্যন্ত তাদের ২৭টি অ্যাপের বিক্রয়ের সব অর্থ ‘ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড’-এ জমা হবে।

অ্যাপল কীভাবে তাদের পণ্য থেকে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হিসাব করে তা এক প্রশ্নোত্তর পর্বে জানায় প্রতিষ্ঠানটি।