'সম্মতিতে হ্যাক' কংগ্রেস সদস্যের আইফোন
আনক্রিপ্ট অবস্থায় থাকা স্মার্টফোন সাধারণদের ভাবনার চেয়েও সহজে ভাঙা সম্ভব বলে মত দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। নিজেদের দাবি প্রমাণ করতে মার্কিন এক কংগ্রেস সদস্যের ফোন কলে গুপ্তচরবৃত্তি চালান তারা।
প্রযুক্তি সাইট সিনেট জানিয়েছে, জার্মান কম্পিউটার প্রকৌশলী কার্সটেন নল-এর মতে, স্মার্টফোন হ্যাকে সব হ্যাকারের শুধু একটি ফোন নাম্বার প্রয়োজন।
তিনি বলেন, "হ্যাকাররা স্মার্টফোনের মালিক কোথায় আছেন, কোথায় কাজ করেন... কাদের কল করেন আর ফোনে কী কথা বলেন সবকিছুতেই আড়ি পাততে পারবেন। আর সেই সঙ্গে টেক্সটও পড়া যাবে।"
ক্যালিফোর্নিয়ার জনপ্রতিনিধি টেড লিউ-এর সম্মতিক্রমে শুধু তার আইফোনের নাম্বার আর জানা একটি নেটওয়ার্কের ত্রুটি ব্যবহার করে তার ফোনে আড়ি পাততে সক্ষম হন নল।
"কংগ্রেস সদস্য নিজের ইচ্ছামত যাই করেন না কেন, এটা হতে পারে একটি ফোন বাছাই করা, একটি পিন নাম্বার বাছাই করা, কোনো নির্দিষ্ট অ্যাপ ইনস্টল করা বা না করা, এগুলোর কোনো কিছুরই আমরা যা প্রদর্শন করি তার উপর প্রভাব নেই কারণ এটি একটি মোবাইল নেটওয়ার্ক-কে লক্ষ্য করেছে।"
