২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপ্যাড প্রো’র বিশেষ সংস্করণ নিলামে

আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল এর ডিজাইন গুরু জনি আইভ এর ডিজাইন করা ‘এক ধরনের’ আইপ্যাড প্রো নিলামে উঠতে যাচ্ছে। বিশেষ এই আইপ্যাডটি সেন্ট্রাল লন্ডনের ফিলিপস অকশন হাউজে ২৮ এপ্রিল নিলামে উঠবে। ওই অনুষ্ঠানের জন্য বিশেষভাবে আইপ্যাডটি তৈরি করেছেন অ্যাপলের প্রধান ডিজাইন কর্মকর্তা জনি আইভ এবং তার বিশ্বখ্যাত দলটি, জানিয়েছে ইনডিপেন্ডেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 09:26 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

ডিজাইন সংক্রান্ত বিখ্যাত ওয়েবসাইট ওয়ালপেপার জানিয়েছে, যদিও এটি একটি সাধারণ আইপ্যাড প্রো, তবুও বিশেষ এই ডিভাইসটিতে রয়েছে হলুদ রঙের অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম ব্যাকপ্লেট, একটি ঝলমলে সুয়েডে-লাইন এর চামড়ার তৈরি স্মার্ট কভার এবং অ্যাপল পেন্সিল এর জন্যও রয়েছে একটি কমলা রঙের ইতালিয়ান কাফ লেদারের তৈরি ছোট বহনকারী বাক্স। নিলামের পরেও এটি কভার এবং পেন্সিলসহ বাজারে পাওয়া যাবে। সবমিলিয়ে মূল্য প্রায় ৮০০ ইউরো হতে পারে।

নিলামে ওঠানো ডিভাইসটির বর্ণনা থেকে যদিও এটি কোন মডেল তা বোঝা যাচ্ছে না, তবে ১৫০০০ ইউরো খরচ করলে আশা করা যেতে পারে এর ২৫৬জিবি সংস্করণটি পাওয়া যাবে।

ফিলিপস-এর ওয়েবসাইট অনুযায়ী, নিলামে আইপ্যাড প্রো’র মূল্য ১০ হাজার থেকে ১৫ হাজার ইউরো পর্যন্ত উঠতে পারে, যদিও শেষ পর্যন্ত এর মূল্য হয়তো আরও অনেক ওপরে উঠে যাবে।

নিলামটিতে আরো থাকছে প্রায় এক লক্ষ ইউরো মূল্যের অ্যান্থনি গর্মলি ভাষ্কর্য এবং সত্তর হাজার ইউরোরও বেশি মূল্যের মার্ক নিউসনের ডিজাইন করা টি অ্যান্ড কফি সেট। লন্ডন ডিজাইন জাদুঘরের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে নিলামটি আয়োজন করা হয়েছে। বর্তমানে জাদুঘরটি টাওয়ার ব্রিজ থেকে শহরের অন্যপাশে অবস্থিত কেনসিংটনে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

অ্যাপলে কর্মরত দুই শীর্ষ ডিজাইনার জনি আইভ এবং মার্ক নিউসন উভয়েই ব্রিটিশ নাগরিক।