পর্ন-এর সাত গুণ: ভারত বাস্তবতায়
যে বিষয়গুলো কানে ঢোকা মাত্র প্রকাশ্যে লোকজন ঘৃণা প্রকাশ করেন তাদের একটি হল পর্ন, বিশেষ করে ইনটারনেট পর্ন। আদতে বিষয়টি যথেষ্টই জনপ্রিয়, অন্তত জনপ্রিয় ওয়েবসাইটগুলোর তালিকা তাই বলে! বিশ্বের প্রায় সব দেশেই প্রকাশ্যে ‘ট্যাবু’ হিসেবে চিহ্নিত এই বিষয়ের ভালো দিকও আছে! টাইমস অফ ইন্ডিয়া বিস্তর গবেষণা করে আমাদের জানাচ্ছে অনলাইন পর্নের সাতটি প্রযুক্তিবান্ধব দিক।
একটি দেশের বিশাল জনগোষ্ঠিকে নতুন কোনো প্রযুক্তিতে আগ্রহী করে তোলা সহজ কোনো কাজ নয়। এক্ষেত্রে ইন্টারনেটকে জনপ্রিয় করে তোলায় বিশাল ভূমিকা পালন করেছে অনলাইন পর্নোগ্রাফি।
৯০-এর দশকে, যখন ইন্টারনেটের ব্যবহার মূলধারায় আসেনি, তখনও মানুষ শুধু ইমেইল বা কোনো বিশেষ ওয়েবসাইট বা প্রধানত পর্ন দেখার জন্যই অনলাইনে আসতেন। পত্রিকাটি আরও জানায়, ভারতে প্রথম দিকে সাধারণ মানুষদের কাছে 'ইন্টারনেট' শব্দটি 'পর্ন'-এর একটি প্রতিশব্দ হিসাবে বিবেচিত হত।
ফ্লপি ডিস্ক থেকে শুরু করে সিডি, ডিভিডি আর ফ্ল্যাশ ড্রাইভস, স্টোরেজ ব্যবস্থার বাজারে সব সময়ই পর্নের অবদান পাওয়া যায়। আর বর্তমান যুগের ক্লাউড স্টোরেজেও এমনটা হচ্ছে। এক সময় ইন্টারনেটের গতি অনেক ধীর ছিল, তখন কনটেন্ট ডাউনলোড করে দেখতেই লোকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করত। পাড়ার সিডি-ডিভিডি ভাড়া দেওয়ার দোকানগুলোতেও যে পর্নোগ্রাফির সিডি ডিভিডির রমরমা ব্যবসা থাকত, তা এখনও ভোলার নয়, এমনটাই মন্তব্য সংবাদমাধ্যমটির।
'রিচ হাই রেজুলিউশন'-এর কনটেন্ট দেখতে উন্নত মানের ইন্টারনেট সংযোগ নিতে পর্ন মানুষের উপর চাপ সৃষ্টি করে। কেউ উন্নত রেজুলিউশনে পর্ন দেখতে চাইলে তাকে ভালো মানের ইন্টারনেট সংযোগ নিতেই হবে।
২০ বছর আগেও অনলাইন লেনদেনের বিষয়টি মানুষের কাছে 'হাস্যকর' ছিল। ভার্চুয়ালি কাউকে অর্থ পরিশোধ করার বিষয়টিতে মানুষ মোটেই স্বাচ্ছন্দ্যবোধ করতেন না। কিন্তু নিজেদের পছন্দের পর্ন কনটেন্ট পেতে সাইটগুলোতে সাবস্ক্রাইব করে ডিজিটাল অর্থ পরিশোধ করে মানুষ এতে অভ্যস্ত হয়ে ওঠে।
সংবাদমাধ্যমটির মতে, আগের প্রযুক্তির রীতিতে এই ‘বড়দের বিনোদন’ খাতের প্রভাব এড়িয়ে যাওয়া যাবে না। আর সামনে আসছে ভার্চুয়াল রিয়ালিটির যুগ। শিগগিরই হয়তো এতেও পর্নের অবদান আসা শুরু করবে। কোনো একটি পর্ন ওয়েবসাইট ভিআর ব্যবহার গ্রহণ শুরু করলেই তা ভিআর প্রতিষ্ঠানগুলোর জন্য সুখবর বয়ে আনবে বলে আশা প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটিতে।
টাইমস অফ ইন্ডিয়া ভারতের বাস্তবতা বিবেচনা করে প্রতিবেদনটি প্রকাশ করেছে। প্রতিবেশী বাংলাদেশেও কি আলোচিত বিষয়গুলো একইরকম ভূমিকা রেখেছে বা রাখছে? পাঠক, আপনার কি মনে হয়?
