ব্যবসায়ে কৌশল বদলে ইনটেল
নিজেদের ব্যবসায়ের পরিসেবা বাড়াতে যাচ্ছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল। এবার তারা সার্ভার চিপ আর গাড়িতে সংযোজনের চিপের ব্যবসায় প্রবেশ করতে যাচ্ছে। এর ফলে, বছরে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য ২৫ শতাংশ বাড়তে পারে বলে সম্ভাবনা প্রকাশ করেছে অর্থবিষয়ক প্রকাশনা ব্যারন'স।
ওই প্রকাশনা তাদের প্রতিবেদনে জানায়, এর মাধ্যমে হয়তো শেষ ৭ বছরে এই প্রথম চিপনির্মাতা প্রতিষ্ঠানটি বছরে টেকসই প্রবৃদ্ধিতে ফিরে আসবে। যেসব বিনিয়োগকারী এখনও ইনটেল-এ কোনো শেয়ারের মালিক হননি, তাদেরকে শেয়ার কেনার আহ্বান জানানোর পর পর্যন্ত অপেক্ষা করা উচিত বলেও মত দিয়েছে তারা।
ব্যাক্তিগত কম্পিউটারের জন্য চিপের চাহিদা বাড়াতে ইনটেল-কে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ব্যারন'স। কিন্তু প্রতিষ্ঠানটির সার্ভার চিপ ব্যবসায় অন্তভূক্ত থাকা ডেটা সেন্টার বিভাগ থেকে ভালো প্রবৃদ্ধি আসছে, যা ক্রমান্বয়ে আরও বেশি আয়ে সহায়তা করতে পারে।
ব্যাক্তিগত কম্পিউটারের জন্য চিপ সরবরাহ আর ডেটা সেন্টার বিভাগ, এই দুই ব্যবসায় শুরুর মাঝে পাঁচ বছর পার হয় বলে জানিয়েছে রয়টার্স।
২০১৫ সালে, ডেটা সেন্টার ব্যবসায় থেকে প্রতিষ্ঠানটি ৭৮০ কোটি ডলার লাভ করে, আর কম্পিউটার বিভাগ থেকে হওয়া লাভের পরিমাণ ছিল ৮২০ কোটি ডলার। এই কম্পিউটার বিভাগের মধ্যে ডেস্কটপ আর নোটবুকের জন্য চিপ সরবরাহের ব্যবসায় অন্তর্ভূক্ত। ২০১০ সালে ডেটা সেন্টার ব্যবসায় থেকে লাভ হয়েছিল ৪শ' ৪০ কোটি ডলার।
২০১৫ সালে প্রতিষ্ঠানটির মোট আয়ের মধ্যে ৪ শতাংশ এসেছে এর ‘ইন্টারনেট অফ থিংস’ বিভাগ থেকে। গাড়ি, মেডিক্যাল ডিভাইস আর বিভিন্ন কারখানার জন্য চিপ সরবরাহ এই ব্যবসায়ের অন্তর্গত।
