কুইজ জয়ীদের পুরস্কার দিল স্যামসাং
নিজেদের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ প্রি-বুকিংয়ের সময় দেশে প্রথমবারের মতো “প্লে অ্যান্ড উইন স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ” নামের কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছিল স্যামসাং মোবাইল বাংলাদেশ।
প্রতিযোগিতাটি প্রি-বুকারদের জন্য উন্মুক্ত ছিল, যেখানে তাদের স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ-এর সাতটি ফিচার নিয়ে তৈরি সাতটি ভিডিও দেখতে হয় এবং এরপর এই স্মার্টফোনের উপর একটি ছোট কুইজে অংশগ্রহণ করতে হয়। সেরা সাতজন স্কোরধারী কিছু পরিশোধ করা ছাড়াই তাদের প্রি-বুক করা ডিভাইসগুলো পেয়ে যান বলে এক বার্তায় জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সাতজন ভাগ্যবান বিজয়ী স্যামসাং মোবাইল বাংলাদেশ-এর অ্যাকটিভেশনস, ডিজিটাল অ্যান্ড পাবলিক রিলেশনস লিড-মাহজাবিন ফেরদৌস এর কাছ থেকে এস৭ হ্যান্ডসেটগুলো পুরস্কার হিসেবে গ্রহণ করেন।
