স্ক্যানেই আলাপ জমাবে মেসেঞ্জার
ফেইসবুক মেসেঞ্জারে নতুন বৈশিষ্ট্য যোগ হতে যাচ্ছে। এর ফলে কারও ফোন শুধু স্ক্যান করেই তাদের সঙ্গে আলাপ শুরু করা যাবে।
ইতোমধ্যেই ফেইসবুক তাদের ভিআর সেলফি'র ভবিষ্যৎ প্রদর্শন করে। আর এখন ব্যবহাকারীদের আর কারও ফোন নাম্বার নেওয়ার প্রয়োজন যাতে না হয়, তা নিশ্চিত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি, জানিয়েছে মিরর।
নতুন এ বৈশিষ্ট্যের মাধ্যমে ফেইসবুক মেসেঞ্জার দিয়ে ব্যবহারকারী কারও ফোনে একটি কিউআর ধরনের কোড স্ক্যান করবে এবং সঙ্গে সঙ্গে তাদের কনটাক্ট তালিকায় যোগ করবে। কোডটি প্রোফাইল পিকচারের আশপাশে থাকবে। তাই কারও সঙ্গে কোথাও দেখা হওয়ার পর আলাপ করতে চাইলে, মেসেঞ্জারের মাধ্যমে সহজেই তা সম্ভব হবে।
ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেন, “মেসেঞ্জার কোডটি দিয়ে আপনার ফোনটি বের করে অন্য কারও কোড স্ক্যান করতে হবে, এটা একটা নতুন বৃত্তাকার মেসেঞ্জারের প্রোফাইল ছবি ঘিরে থাকবে। মেসেঞ্জার তাদের সঙ্গে কথোপকথন শুরু করবে। এতে নামের বানান ভুল বা ফোন নাম্বার ভুল হওয়ার কোনো ভয়ই নেই।”
সামাজিক মাধ্যমটি এখন এই আপডেট নিয়ে কাজ করে যাচ্ছে, কাজ শেষ হলে মেসেঞ্জারের ছবিকে ঘিরে কোডটি দেখা যাবে। এ ছাড়াও নতুন এই ফিচার ব্যবসায় এবং ব্র্যান্ডগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
