সাইবার মুক্তিপণে বাড়ছে খরচ
যে কোনো সময়ের চেয়ে একটি নতুন উচ্চতায় পৌঁছেছে র্যানসমওয়্যার-এর কারণে হওয়া খরচ, এফবিআই থেকে প্রাপ্ত হিসাব এমন তথ্যই দিচ্ছে।
ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর কম্পিউটার সার্ভার খুলে দেওয়ার মাধ্যমে ২০১৬ সালের প্রথম তিন মাসের মধ্যেই সাইবার অপরাধীরা ২০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে। এই গতিতে চলতে থাকলে এ বছর তারা র্যানসমওয়্যার থেকে ১শ' কোটি মার্কিন ডলার আদায় করবে। কিছু লোক বড় লোকসানের অভিযোগ করায় এই সংখ্যাটা 'বেশ উচ্চ' সিএনএন-কে জানায় এফবিআই।
সংস্থাটি আরও জানায়, ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে যদি এই চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট খরচ আরও বেড়ে যায়। আবার অনেকে আক্রান্ত হয়ে কোনো অভিযোগ না করেই অন্যায় চাহিদা মিটিয়ে দেয়। সাইবার অপরাধীরা কম্পিউটার সার্ভার লক করে দেওয়ার ঘটনায় সাউথ ক্যারোলাইনার এক বিদ্যালয় ১০ হাজার মার্কিন ডলার প্রদান করে।
এই ঘটনায় অংকটা খুব বেশি ছিল না, কারণ অপরাধীরা প্রতিষ্ঠানগুলোকে যত দ্রুত অর্থ পরিশোধ করা হবে ততো দ্রুত ডেটা ফিরিয়ে দেওয়া যাবে বলে উৎসাহ দেয়। এই ব্যবসায় কিছু দিক দিয়ে খুবই উচ্চ লাভজনক ব্যবসায়, এই বিষয়টি র্যানসমওয়্যার অপরাধীরা বুঝতে পারে। তাই তারা খুব বেশি ফি নির্ধারণ করে না যা পরিশোধ করা সম্ভব নয়। তারা এমন একটি ফি নির্ধারণ করে যা তারা পাবে এবং পরবর্তীতে আবার কাউকে ক্ষতি করার জন্য তৈরি হয় বলে জানায় নিরাপত্তা প্রতিষ্ঠান দ্য সিকিউরিটি লেজার-এর প্রতিষ্ঠাতা এবং সম্পাদক পল রবার্টস।
