২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিসাইকলে অ্যাপলের এক টন সোনা

প্রযুক্তি-নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল নিজেদের জন্য বের করে ফেলেছে ‘বাড়তি আয়’ এর একটি উপায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 08:28 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

তাও আবার পুরনো, ভাঙা, ফেলে দেওয়া যন্ত্রপাতি থেকে! এ সপ্তাহে বের হওয়া অ্যাপলের বার্ষিক পরিবেশ সংক্রান্ত রিপোর্টে তারা জানিয়েছে, তারা পুরনো আইফোন, আইপ্যাড এবং ম্যাক কে পুনঃব্যহারযোগ্য করে সেখান থেকে সংগ্রহ করেছে ২২০৪ পাউন্ড বা এক টনেরও বেশি সোনা। যার বাজারমূল্য চার কোটি মার্কিন ডলার, জানিয়েছে সিএনএন।

বিভিন্ন প্রযুক্তিপণ্যে সোনা ব্যবহার করা হয়, কারণ এটি অত্যন্ত ক্ষয়রোধী এবং উচ্চ বিদ্যুৎ পরিবাহী। রূপা সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহী হলেও এটি সহজে ক্ষয় হয়ে যায়। তামা সবথেকে সস্তা হলেও এটি মাঝেমাঝে ধীরে ধীরে ইলেক্ট্রন প্রবাহ ঘটায়। অ্যাপলের পুনঃব্যবহার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া ৯ কোটি পাউন্ড প্রযুক্তি-বর্জ্য, যা ‘ই-ওয়েস্ট’ নামে পরিচিত, তার মধ্যে ৬.১ কোটি পাউন্ড ছিলো পুনঃব্যবহারযোগ্য উপাদানে তৈরি। সোনার পরিমান তুলনামুলকভাবে অনেক কম ছিল। কিন্তু সোনার বর্তমান মূল্য প্রতি ট্রয় আউন্সের বিপরীতে ১২০০ মার্কিন ডলার হওয়ায়, এটি সবচেয়ে মূল্যবান পুনঃব্যবহারযোগ্য করে তোলা উপাদানগুলোর মধ্যে অন্যতম একটি হয়ে উঠেছে।

অ্যাপল ২.৩ কোটি পাউন্ড স্টিল, ১.৩ কোটি পাউন্ড প্লাস্টিক, ১.২ কোটি পাউন্ড কাঁচ, ৪৫ লক্ষ পাউন্ড অ্যালুমিনিয়াম, ৩০ লক্ষ পাউন্ড তামা এবং ৬৬০০ পাউন্ড রুপাও সংগ্রহ করেছে বলে জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে অ্যাপল তাদের পুনঃব্যবহার কার্যক্রম শুরু করেছে। ‘অ্যাপল রিনিউ’ কার্যক্রম এটিকে আরো বেগবান করেছে, যার মাধ্যমে অ্যাপল স্টোরে গিয়ে ব্যবহারকারীরা তাদের অ্যাপল ডিভাইস পুনঃব্যবহারযোগ্য করে তুলতে পারে।

প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘লিয়াম’ নামের পরীক্ষামূলক কয়েকটি রোবট ব্যবহার শুরু করেছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি বছরে ১২ লাখ ফোন খুলে আলাদা করতে পারে। লিয়াম ক্যালিফোর্নিয়া আর নেদারল্যান্ডস এর কারখানায় কাজ করছে। অ্যাপল জানায়, পুরনো ডিভাইস থেকে সংগ্রহ করা অনেক উপাদানই তারা নতুন করে ব্যবহার করে। এর ফলে এসব উপকরণ আর ধাতব উপাদানগুলোর খনির ওপর চাপ কমবে বলে আশা করা যাচ্ছে।