২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক লাইন কোড মুছে দিল অফিসের সব ফাইল

অফিসের সকল ফাইল মুছে ফেলার চেয়ে বড় দুর্ঘটনা আর হয় না। দুর্ভাগ্যবশত হোস্টিং প্রদানকারী মার্কো মারসালা একটি কম্পিউটার কোডিং এর একটি লাইন পরিবর্তন করে দেওয়াতে এমনটাই ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 08:43 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

মার্কো মারসালা যিনি একটি ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান চালান, একটি নিরাপত্তা ফোরামে বিশেষজ্ঞদের কাছে তার ভুলটি সম্পর্কে জানিয়ে এটি ঠিক করার উপায় জানতে চান।

দ্যা ইন্ডিপেন্ডেন্ট এর মতে, মারসালা কম্পিউটারে একটি কুখ্যাত কোড আরএম-আরএফ (rm-rf) প্রদান করেন যা কম্পিউটারকে সকল ফাইল মুছে ফেলার নির্দেশ দেয়। ‘আরএম’ নির্দেশ দেয় মুছে ফেলার যেখানে ‘এফ’ নির্দিষ্ট করে কোন ডিরেক্টরি এবং ‘এফ’ নির্দেশ করে ‘বাই ফোর্স’- যার মানে যত বাধাই আসুক এটা এর কাজ করবে।

প্রতিষ্ঠানের তথ্যের সঙ্গে মারসালা ১৫৩৫ জন গ্রাহকের তথ্যও মুছে দেন যারা হোস্টিং সেবাটি ব্যবহার করতেন। তিনি সকল সার্ভার চালানোর জন্য স্বয়ংক্রিয় অ্যান্সিবল ব্যবহার করতেন।

তিনি জানান, “গত রাতে ঘটনাক্রমে আমি সকল সার্ভারের একটি বাগ ঠিক করার জন্য আরএম-আরএফ(rm -rf {foo}/{bar}) কোডটি ব্যবহার করি। যার ফলে সব সার্ভার মুছে যায় ব্যাকআপ সহ”।

দুর্ভাগ্যবশত ফোরামের কেউ তাকে সাহানুভুতি জানানো ছাড়া কোনো সহযোগিতা করতে পারেনি।

মাইকেল হ্যাম্পটন নামে একজন ওই ফোরামে মন্তব্য করেন, “আপনার ব্যবসা শেষ, আপনার কোনো প্রযুক্তিগত সাহায্যের দরকার নাই, আপনার এখন একজন আইনজীবী দরকার”।

অপর একজন জানায়, “আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনার কম্পিউটার কার্যত এখন মৃত”।