সিনেমা হলে মোবাইল, পরিকল্পনা বাতিল
সিনেমা হলে মোবাইল ব্যবহারের সুযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানানোর পরপরই তা বাতিল করে দিল যুক্তরাজ্যের অন্যতম সিনেমা চেইন এএমসি।
করতে চান- এ কারণেই করা হয় এমন পরিকল্পনা।
কিন্তু এ পরিকল্পনার বিরুদ্ধে সামাজিক মাধ্যমগুলোতে উঠে নিন্দার ঝড়। এর পরিপ্রেক্ষিতে এই পরিকল্পনা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
পরবর্তীতে এএমসি একটি বিবৃতিতে বলে, "আমরা পরিষ্কার ও জোরালোভাবেই শুনেছি যে এই পরিকল্পনা দর্শকরা চান না।"
অনেক থিয়েটারেই সিনেমা দেখানোর সময় দর্শকরা যেন মোবাইলসহ ইলেকট্রনিক ডিভাইসগুলো বন্ধ করেন এমন নির্দেশনা দিয়ে বার্তা প্রদর্শন করা হয়।
সিনেমা হলে মোবাইল ব্যবহারের সুযোগ আনার পরিকল্পনার কথা জানাতে গিয়ে বিনোদনবিষয়ক মার্কিন ম্যাগাজিন ভ্যারাইটি-কে তিনি বলেন, “আপনি ২২ বছরের কোনো মানুষকে মোবাইল ফোন বন্ধ করতে বলতে পারেন না । এভাবে তারা তাদের জীবন চালায় না।’’ কিন্তু তিনি এ-ও জানান যে, এমন উপায় বের করা হবে যেন সিনেমা দেখার সময় ‘সিনেমাপ্রেমী'দের কোনো সমস্যা না হয়।
কিন্তু এত কিছুর পরেও দর্শকদের কাছে বিষয়টি কোনোভাবেই ভাল হিসাবে আনতে পারেনি সিনেমা চেইনটি।
জিওফ নামে একজন টুইটার এ পোস্ট করেন, “যদিও এই পরিকল্পনাটি প্রথম থেকেই দর্শকদের মাঝে আসেনি, এটি প্রথম থেকেই একটি বাজে পরিকল্পনা ছিল।”
