যুক্তরাষ্ট্রে লাভের লক্ষ্যে উবার
২০১৬ সালের দ্বিতীয় প্রান্তিকের মধ্যে উবার যুক্তরাষ্ট্র এবং কানাডায় কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের জন্য চেষ্টা করছে। আর একেই এখন প্রধান লক্ষ্য হিসাবে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পূর্বে অপ্রকাশিত আর্থিক নথি তুলে ধরে ব্লুমবার্গ জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে 'সুদ, কর, কর্মচারীদের ক্ষতিপূরণ বাদে' উবারের প্রতি যাত্রায় আয় ছিল ০.১৯ মার্কিন ডলার।
উবার গড়ে ২৫ শতাংশ ভাড়া আদায় করে কিন্তু এর অধিকাংশই বিপনণ, গ্রাহক সেবা এবং সফটওয়্যার উন্নয়নের কাজে ব্যয় করা হয়।
উবার জানিয়েছে, তারা মার্চে যুক্তরাষ্ট্রে ৫ কোটি এবং বিশ্বব্যাপী প্রায় ১৭ কোটি বুকিং পেয়েছে।
কিন্তু উবার যুক্তরাষ্ট্রে মুনাফা অর্জনের মত সব দেশে মুনাফা অর্জন করতে পারছে না। চীনে তারা বছরে প্রায় ১শ' কোটি মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। উবারের প্রধান ট্রাভিস কালানিক জানিয়েছেন, বর্ধিত শেয়ারই এর মূল কারণ। মার্চে চীনে মার্কেট শেয়ার ১ শতাংশ থেকে বেড়ে ২ শতাংশে দাড়িয়েছে।
বিশ্বব্যাপী উবার মুনাফা অর্জন করতে পারছে না, এবং ২০১৫ সালের প্রথমভাগে ১৭ কোটি মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে বলে ব্লুমবার্গ জানায়।
এ ব্যাপারে উবার কোনো মন্তব্য করেনি।
