২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইমের ত্রুটি সমাধানের আশ্বাসে ইউবিসফট

নিজেদের ব্লকবাস্টার ভিডিও গেইম “টম ক্ল্যান্সিস দ্য ডিভিশন” এর ত্রুটিগুলো সংশোধন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউবিসফট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 10:39 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

গেইমটিতে গেইমের চরিত্র উধাও হয়ে যায়। আর এ ত্রুটির পেছনে মূল সমস্যা হচ্ছে সার্ভারে তথ্য ঠিকমতো আদান প্রদান না হওয়া। গেইম ক্লায়েন্ট তথ্যগুলো ঠিকমতো বুঝতে পারছে না ফলে বলছে যে এই চরিত্রের কোনো ভিত্তি নেই। এটা একবার চিহ্নিত করা গেলেই সার্ভার স্বাভাবিকভাবে কাজ করবে এবং প্লেয়ারদের আর কোনো অসুবিধা হবে না, জানিয়েছে বিবিসি।

যারা এই সমস্যার মুখোমুখি হয়েছেন তাদের গেইমের চরিত্র মুছে যায়নি। ইউবিসফট আরও জানায়, তারা দ্রুত সমস্যা সমাধানের জন্য কাজ করছে। এর উন্নতির জন্য সার্ভার সাময়িকভাবে বন্ধ থাকবে। গেইমাররা কখন আবার খেলতে পারবেন তার ঘোষণা ইউবিসফট জানিয়ে দেবে।

সার্ভার সমস্যার পর দ্য ডিভিশন গেইমটি ভালোভাবেই শুরু হয়েছিল। মঙ্গলবারে বের হওয়া এর আপডেট ১.১ ‘আরও সন্তোষজনক’ রেটিং পেয়েছিল। পরিবর্তনের মধ্যে ছিল গেইমাররা কম্পিউটার নিয়ন্ত্রিত শত্রুদের মারতে পারলে তারা উচ্চ পুরষ্কার পাবে।

পেদ্রো মোরালেস নামের এক গেইমার টুইট করে জানান যে তিনি গেইমটি খুবই পছন্দ করেছেন কিন্তু তিনি তার চরিত্রটিকে হারিয়ে ফেলেছেন। তিনি আর খেলাটি নতুন করে শুরু করবেন না। অপর আরেকজন অভিযোগ করে বলেন, “তারা এই সমস্যাটির সমাধান না করলে আমি আমার গন্তব্যে ফিরে যাব।”

একজন বিশ্লেষক জানান, গেইমটির ত্রুটি রিমোট কম্পিউটার সার্ভারের উপর অত্যাধিক নির্ভরতাকেই আলোকপাত করে।

অতীতে যদি কারও সংরক্ষণ করে রাখা চরিত্র মুছে যায় এবং গেইমিং কনসোলটি যদি ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত না থাকে তাহলে এখানে কাউকে দায়ী করার নেই বলে জানায় আইএইচএস পরামর্শক পিয়ার্স হার্ডিং রোলস।

কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে যদি প্রতিষ্ঠানটি তথ্য সংগ্রহ করে রাখে তাহলে এখানে গেইমারদের কোনো হাত নেই। আর যখন এটা এক সঙ্গে অনেক মানুষকে আক্রান্তকরে তখন প্রতিষ্ঠানের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়।

একজন ভক্ত জানান, ইউবিসফটের দ্রুত সমস্যাটির সমাধান করা দরকার যেহেতু তারা প্রতিশ্রুতি দিয়েছে। দুই একদিনের মধ্যে সমাধান হলে তাদের ক্ষমা করা যায় কিন্তু দুই সপ্তাহের বেশী সময় তারা নেয় তাহলে গেইমাররা খেলাটি বর্জন করবে।  

দ্য ডিভিশন গেইমটি প্রথম দিনেই ইউবিসফট-এর অন্যান্য গেইমের চেয়ে বেশী বিক্রি হয়ছে। গেইমটি মুক্তির এক সপ্তাহের মধ্যেই সব ধরনের ভিডিও গেইমের মধ্যে এক নম্বরে চলে আসে।