২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে নেতৃত্ব দেবেন গুগল কর্মী

নতুন গবেষণা প্রকল্পে নেতৃত্ব দিতে মার্কিন সার্চ ইঞ্জিন জায়ন্ট গুগলের কর্মীকে নিয়োগ দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক। রেজিনা ডুগান নামের গুগলের সাবেক প্রযুক্তি এবং পণ্য প্রধান এবার ফেইবুকের 'বিল্ডিং ৮' নামের একটি হার্ডওয়্যারভিত্তিক গবেষণা প্রকল্পে নেতৃত্ব দেবেন বলে জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 10:37 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, ফেইসবুকের প্রধান নির্বাহী জাকারবার্গের নতুন উপায়ে মানুষকে সংযুক্ত করার লক্ষ্যেই প্রকল্পের নেতৃত্ব দেবেন ডুগান। বার্তা আদানপ্রদান  থেকে শুরু করে ভার্চুয়াল রিয়ালিটিকে নতুন মোড় দিতেই এমন উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক।

এর আগে ডুগান গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রযুক্তি এবং পণ্য বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এবার তিনি ফেইসবুকের ভার্চুয়াল রিয়ালিটি ডিভাইসের মত হার্ডওয়্যার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় নেতৃত্ব দেবেন বলেন। তার জোগদান বিষয়ে ফেইসবুকের প্রযুক্তি প্রধান মাইক স্ক্রোয়েফার বলেন, "যে সকল প্রকল্প বর্তমানে  চালু রয়ছে তিনি সেগুলোই বাস্তবায়ন করবেন।"

এ বিষয়ে ডুগান তার ফেইসবুক পোস্টে বলেন, "আমি যা সবচেয়ে ভালোবাসি তার জন্য বিল্ডিং ৮ একটি বড় সুযোগ।" তিনি আরও বলেন, "ফেইসবুকে অনেক কিছু তৈরি করার আছে।"

ডুগানের ফেইসবুকে যোগদান গুগলের জন্য একটি ধাক্কা। তিনি গুগলের বেশকিছু উচ্চমানের প্রযুক্তি প্রকল্পের নেতৃত্ব দিয়ে আসছিলেন বলে জানানো হয়। তবে এই ধাক্কা সামলে তার জন্য শুভকামনাই জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে গুগলের পক্ষ থেকে বলা হয়, "উন্নত প্রযুক্তি এবং প্রকল্পগুলোতে তার নেতৃত্ব এবং অবদানের কারণে আমরা রেজিনা ডুগানকে ধন্যবাদ জানাই এবং তার মঙ্গল কামনা করি।"

গুগুল ছাড়াও তিনি মার্কিন সেনাবাহিনীর ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি (ডার্পা)-তে কাজ করেছেন বলেও জানায়, ব্লুমবার্গ।