সিনেমা হলে মোবাইল ব্যবহারের যুগ আসছে
ব্রিটিশ সিনেমা চেইন প্রতিষ্ঠান এএমসি সিনেমা গ্রাহকদের সিনেমা দেখার সময় টেক্সট করার সুযোগ দিচ্ছে।
বিবিসি জানিয়েছে, বড় সিনেমা চেইন এবং থিয়েটারগুলোর মধ্যে অন্যতম মার্কিন সিনেমা চেইন এবং থিয়েটার প্রতিষ্ঠান এএমসি তাদের গ্রাহকদের সিনেমা দেখার সময় মোবাইল ফোন ব্যবহারের সুযোগ দিয়েছে।
এএমসি-এর প্রধান অ্যাডাম অ্যারোন জানান, তারা যুবক-যুবতীদের সিনেমা দেখার জন্য উৎসাহী করতে চান।
বিনোদনবিষয়ক মার্কিন ম্যাগাজিন ভ্যারাইটি-কে তিনি বলেন, “আপনি ২২ বছরের কোনো মানুষকে মোবাইল ফোন বন্ধ করতে বলতে পারেন না । এভাবে তারা তাদের জীবন চালায় না।’’ কিন্তু তিনি এ-ও জানান যে, এমন উপায় বের করা হবে যেন সিনেমা দেখার সময় ‘সিনেমাপ্রেমী'দের কোনো সমস্যা না হয়।
এএমসি প্রায় ৪’শ সিনেমা পরিচালনা করে এবং ৫ হাজারেরও বেশি পর্দায় তারা চলচ্চিত্র প্রদর্শন করে থাকে। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে তাদের মাল্টি-স্ক্রিন কমপ্লেক্সও রয়েছে।
অ্যারোন জানান, যুবক-যুবতীদের বাবা-মায়েরা এই বয়সে যে পরিমাণ সিনেমা দেখত, তারা অতটা দেখেন না।
অনেক থিয়েটারেই সিনেমা দেখানোর সময় দর্শকরা যেন মোবাইলসহ অন্যান্য ডিভাইসগুলো বন্ধ করেন এমন নির্দেশনা দিয়ে বার্তা প্রদর্শন করা হয়।
