২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপের তথ্য যুক্তরাষ্ট্রে পাঠাবে মাইক্রোসফট

নতুন এক বাণিজ্যিক চুক্তির মাধ্যমে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের কাছে গ্রাহকদের তথ্য সরবরাহ করবে মাইক্রোসফট। আর এ নিয়ে তারা ইউরোপিয়ান প্রাইভেসি পর্যবেক্ষকদের সঙ্গে বিরোধের সমাধান করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 02:53 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে তথ্য স্থানান্তর অনুমোদনে থাকা 'সেইফ হার্বার' নামে কাঠামো ২০১৫ সালের অক্টোবরে ভেঙ্গে দেয় ইউরোপিয়ান উচ্চ আদালত। এরপর থেকে যুক্তরাষ্ট্রে ডেটা সরবরাহের বিষয়টি আইনি বাধার মুখে পড়ে বলে জানিয়েছে রয়টার্স।

ইইউ তথ্য সংরক্ষণ আইন ‘অপর্যাপ্ত নিরাপত্তা গোপনীয়তা’র কারণে ব্যক্তিগত তথ্যগুলো যুক্তরাষ্ট্রের মতো অন্য দেশগুলোতে স্থানান্তর করতে বাধা দেয়, যদি না সে দেশে 'সেইফ হার্বার'-এর মতো একটি কাঠামো তৈরি করা থাকে।

মাইক্রোসফট জানিয়েছে, তারা 'ইইউ-ইউএস প্রাইভেসি শিল্ড'-এ নিবন্ধন করবে। ফেব্রুয়ারিতে ব্রাসেলস আর ওয়াশিংটনের মধ্যে হওয়া ওই নিরাপত্তা কাঠামো অনুযায়ী দুই হাজার ছয়শ কোটি মার্কিন ডলারের চুক্তি অনুমোদিত হয়েছে। এর মাধ্যমে আটলান্টিকের ওপাড়ে ডেটা স্থানান্তর করা যাবে।

ইইউ গভর্নমেন্ট অ্যাফেয়ার্স-এর ভাইস প্রেসিডেন্ট জন ফ্র্যাঙ্ক বলেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি মাইক্রোসফট প্রাইভেসি শিল্ড নিবন্ধন করতে অঙ্গীকারবদ্ধ হয়েছে।"

মার্কিন গুপ্তচর সংস্থা এনএসআই-এর সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনের তথ্য ফাঁসের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের নজরদারির বিষয় উন্মোচিত হয়। ওই ঘটনা ইউরোপে ব্যাপক আলোড়ন তৈরি করার ফলশ্রুতিতে 'সেইফ হার্বার' বন্ধ হয়ে যায়।

ভবিষ্যতে আদালতের চ্যালেঞ্জের মুখে যাতে 'প্রাইভেসি শিল্ড' টিকে থাকতে পারে, সেজন্য ইইউ-এর পক্ষে মধ্যস্থতাকারী ইউরোপিয়ান কমিশন প্রতিষ্ঠানগুলোকে ২৮ সদস্য ব্লকের সিদ্ধান্ত মেনে চলতে আহ্বান জানিয়েছে।

মানব সম্পদের তথ্য হস্তান্তরের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই ইউরোপীয় নেতৃত্ববৃন্দের এখতিয়ারে থাকতে হবে। অন্যান্য প্রতিষ্ঠানের জন্য এটা শুধুই স্বেচ্ছাধীন হবে। কাঠামো রক্ষার প্রধান দায়িত্বে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এবং ফেডারেল ট্রেড কমিশন।