২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল মোড়কে ‘বৈশাখ’ আনল স্যামসাং

এই প্রথমবারের মতো বাংলাদেশের জন্য স্যামসাংয়ের কোনো হ্যান্ডসেট সম্পূর্ণ নতুন প্যাকেজিংয়ে এসেছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 06:56 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

প্রতিষ্ঠানটির মতে, এই প্যাকেজিংয়ের রঙ ও নকশা বাঙালীদের নববর্ষ উৎসবের আমেজকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে পাঠানো এক বার্তায় এমনটাই দাবি করেছে প্রতিষ্ঠানটি।

“গ্রাহকরা সত্যিকারভাবেই এ উৎসবকে উপভোগ করতে পারেন, সেজন্য 'বৈশাখী থিম' আনা হয়েছে।”

স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন বলেন, “বাংলাদেশে পহেলা বৈশাখ সাংস্কৃতিক মেলবন্ধনের একটি উৎকৃষ্ট উদাহরণ। আসন্ন বছরকে স্বাগত জানাতে সকল স্তরের মানুষ এই দিবস উদযাপন করে। স্যামসাংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং সবার জন্য মঙ্গল কামনা করছি।"

তিনি আরও বলেন, “বাঙালী ঐতিহ্য ও অনুপ্রেরণায় স্যামসাং মোবাইল বাংলাদেশ গ্রাহকদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করেছে এবং নববর্ষ উপলক্ষে স্যামসাং স্টোরগুলোকে সাজিয়েছে নতুন রঙে”।