এল নতুন র্যানসমওয়্যারের সমাধান
একজন অজ্ঞাতনামা প্রোগ্রামার এমন একটি টুল তৈরি করেছেন যেটি ম্যালওয়্যারের এনক্রিপশন পদ্ধতির ঘাঁটতি কাজে লাগিয়ে উইন্ডোজ চালু করতে অনুমতি দেয়। কথাটি বেশ খটমটে শোনালেও এর সহজ ব্যখ্যা হচ্ছে ওই টুল ব্যবহার করে র্যানসমওয়্যার আক্রান্ত কম্পিউটার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।
র্যানসমওয়্যার হচ্ছে এমন একটি ভাইরাস যা আক্রান্ত কম্পিউটারের ফাইল এনক্রিপ্ট বা ‘লক’ বা ব্যবহারঅযোগ্য করে ফেলে এবং এটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য অর্থ দাবি করে।
কোড শেয়ারিং সাইট গিটহাব-এ ওই অজ্ঞাতনামা প্রোগ্রামার একটি নোটে জানান, তিনি তার শ্বশুরকে ‘পেইতয়া’ নামক ম্যালওয়্যার দ্বারা এনক্রিপ্টেড কম্পিউটারটি আনলক করতে সাহায্য করার জন্য একটি কি জেনারেটর তৈরি করেন।
মার্চের দিকে ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়া ম্যালওয়্যারটি ০.৯ বিটকয়েন (প্রায় ২৬৫ ইউরো) পরিমান মুক্তিপণ দাবী করা শুরু করে। এটি ইমেইলের সাথে সংযুক্ত ডকুমেন্টে নিজেকে লুকিয়ে রেখে কম্পিউটারে অনুপ্রবেশ করত।
সংবাদ ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটার-এর নিরাপত্তা বিষয়ক গবেষক লরেন্স অ্যাব্রামস বিবিসিকে জানান, কি জেনারেটরটি পেইতয়া দ্বারা এনক্রিপ্টেড কম্পিউটার আনলক করতে সাত সেকেন্ড সময় নেয়। যদিও কি জেনারেটরটির কাজ করার জন্য ব্যবহারকারীকে আক্রান্ত ড্রাইভের নির্দিষ্ট স্থানের কিছু তথ্য সরিয়ে ফেলতে হয়। “ম্যালওয়্যারটির শিকার বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই তথ্য সরিয়ে ফেলার কাজটি সহজ নয়”, বলেন অ্যাব্রামস।
হয়তো এটা করার জন্য ড্রাইভ খুলে ভাইরাস-মুক্ত আরেকটি উইন্ডোজ চালিত কম্পিউটারে যুক্ত করতে হতে পারে। স্বাধীন নিরাপত্তা বিষয়ক গবেষক গ্রাহাম ক্লুলেই জানান, র্যানসমওয়্যার প্রস্তুতকারীদের এনক্রিপশন পদ্ধতিতে তালগোল পাকিয়ে ফেলার ঘটনাটি এর আগেও ঘটেছে।
ক্রিপ্টোলকার, লিনাক্স এনকোডার এবং ভিন্ন আরেকটি র্যানসামওয়্যার ইতোমধ্যেই নখদন্তহীন হয়ে পড়েছে। ক্লুলেই বলন, “অবশ্যই সবচেয়ে ভাল ব্যাপারটি হচ্ছে র্যানসামওয়্যার সন্ত্রাসীদের বেড়ে উঠতে দেওয়ার বদলে নিরাপত্তা বিধান এর ব্যবস্থা থাকা।”
