২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরের সাইবার নিরাপত্তার উপদেষ্টা ক্যাসপারস্কি

সিঙ্গাপুরের জাতীয় সাইবার সিকিউরিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্মসূচির জন্য আন্তর্জাতিক উপদেষ্টা প্যানেলের সদস্য হিসেবে যোগদান করেছেন ক্যাসপারস্কি ল্যাব-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্যতম শীর্ষ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ইউজিন ক্যাসপারস্কি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 09:12 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

সিঙ্গাপুরের সাতটি সরকারী সংস্থার মধ্যে এটি একটি সহযোগিতামূলক কর্মসূচি। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে সিঙ্গাপুরের জাতীয় কৌশলগত নিরাপত্তা চাহিদা পূরণের জন্য সাইবার নিরাপত্তা গবেষণা ও উন্নয়ন সক্ষমতা বিকশিত করা বলে জানিয়েছে বাংলাদেশে ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাসের পরিবেশক প্রতিষ্ঠান অফিসএক্সট্র্যাক্টস।

এই পদে যোগদানের ব্যাপারে ইউজিন ক্যাসপারস্কি বলেন, “এই প্যানেলের সদস্য হতে পারা একটি বড় সম্মানের বিষয়। কারণ সিঙ্গাপুর একটি ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ও উন্নত দেশ। এই দেশটি অনেক বিষয়ে বাদবাকী বিশ্ব থেকে প্রায়শই এক ধাপ এগিয়ে থাকে। তাই সাইবার নিরাপত্তায় তাদের কৌশলগত পদ্ধতি এমন বিশেষ কিছু যা অন্যান্য জাতির অনুসরণ করা উচিত”।   

ইউজিন আরও বলেন "সিঙ্গাপুর সত্যিকারের দ্রুত একটি ডিজিটাল জাতি হয়ে উঠছে, এবং শক্তিশালী সামর্থ্য উন্নয়নের মাধ্যমে উচ্চ মাত্রার সাইবার নিরাপত্তা অর্জনের সক্ষমতার বিষয়টি তাদের অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে- যা কিনা মূলত দেশটির টেকসই উন্নয়নের নিরাপত্তা বিধান করছে”।

আন্তর্জাতিক উপদেষ্টা প্যানেলে শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের ব্যক্তিদের সংমিশ্রণের বিষয়টি সাইবার নিরাপত্তা নিয়ে ভবিষ্যতে গভীর দৃষ্টিপাত করার সুযোগ সৃষ্টি করে দেবে বলেও আশা প্রকাশ করেছেন ইউজিন ক্যাসপারস্কি।