২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ম্যাপ বানাচ্ছে জাপান

স্বচালিত যানের প্রযুক্তিকে ২০১৮ সালের মধ্যেই আরো উন্নত করতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন মানচিত্র তৈরি করতে এবার একসঙ্গে কাজ করতে যাচ্ছে জাপান সরকার, টয়োটা মোটর কর্পোরেশন এবং নিসান মোটর কর্পোরেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 09:10 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর দ্বারা ড্রাইভিং তথ্য একত্রিত করার পরিকল্পনায় জাপানী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান, ম্যাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং সরকার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন মানচিত্র তৈরি করতে একত্রিত হবে বলে জানিয়েছে রয়টার্স।

এ ব্যাপারে বিস্তারিত জানতে চওয়া হলে টয়োটার প্রতিনিধি কথা বলতে অস্বীকৃতি জানান। আর নিসান কতৃপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন মানচিত্র সেন্সরের মাধ্যমে যানবাহন এবং রাস্তার অবস্থা নির্ণয় করে স্বচালিত গাড়িগুলোকে তথ্য সরবরাহ করবে বলেও জানায় রয়টার্স।

জার্মান গাড়ি নির্মাতা বশ জানায়, তারা ইতোমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ম্যাপ তৈরি করতে ম্যাপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'হিয়ার'-এর সঙ্গে কথা বলছে।

এ ছাড়া স্বচালিত এবং অর্ধ-স্বচালিত গাড়ির প্রযুক্তিতে আউডি, মার্সেডিজ বেঞ্জ, বিএমডব্লিউ এবং গাড়ির যন্ত্রআংশ সরবরাহকারীরাও একসঙ্গে কাজ করছে বলে জানানো হয়।