২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারি পটারের নিরাপত্তায় জিসিএইচকিউ

জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অত্যন্ত গোপনীয় ব্যাপার নিয়ে কাজ করা যুক্তরাজ্যের স্পাই এজেন্সি গভর্নমেন্ট কমিউনিকেশন হেডকোয়ার্টার্স (জিসিএইচকিউ) এবার কজ করছে প্রকাশিত হতে যাওয়া একটি হ্যারি পটার বইয়ের ফাঁস ঠেকাতে, রয়টার্সকে জানিয়েছেন বইটির প্রকাশক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 06:48 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

ব্রিটিশ লেখিকা জে কে রাওলিংয়ের লেখা সাত খণ্ডের অত্যন্ত জনপ্রিয় এই জাদুর জগতের সিরিজটির একটি বই প্রকাশের অল্প কিছু দিন আগে প্রকাশক নাইজেল নিউটন একটি অপ্রত্যাশিত ফোন কল পান। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার এবিসি রেডিওকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিউটন বলেন, “আমার মনে আছে, জিসিএইচকিউ এর নজরদারি স্টেশন থেকে ফোন করল এবং বলল, ‘আমরা (প্রকাশের) আগেই ইন্টারনেটে বইটি খুঁজে পেয়েছি’।”

হ্যারি পটারের প্রকাশক প্রতিষ্ঠান ব্লুমসবিউরি এর প্রতষ্ঠাতা এবং প্রধান কার্যনির্বাহী নিউটন যোগ করেন, “আমি তাকে দিয়ে বইয়ের এক পাতা আমাদের এডিটরকে পড়ে শোনালাম এবং সে বললো, ‘না, এটা জাল’।” তিনি স্পাইদের ‘ভালো মানুষ’ বলে অ্যাখ্যা দেন।

জিসিএইচকিউ এর একজন মুখপাত্র মজা করে বলেছেন, “আমরা আমাদের ‘ডিফেন্স অ্যাগেইন্সট দা ডার্ক আর্টস’ নিয়ে কোনো মন্তব্য করি না।”

যে কোন হ্যারি পটার পাঠকেরই জানা রয়েছে, ‘ডিফেন্স অ্যাগেইন্সট দা ডার্ক আর্টস’ জাদুবিদ্যার স্কুল হগওয়ার্টস স্কুল অফ উইচক্র্যাফট অ্যান্ড উইজার্ডি পড়ানো একটি বিষয়, যেখানে শিক্ষার্থীরা নিজেদের রক্ষা করতে শেখে এবং কালো জাদুকরদের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে পারে।