অ্যাডোবির জরুরী আপডেট
চলতি বছরের ৭ এপ্রিল একটি জরুরী আপডেট জারী করেছে অ্যাডোবি সিস্টেমস। প্রতিষ্ঠানটির তৈরি ফ্ল্যাশ সফটওয়্যার কম্পিউটারের উইন্ডোজকে র্যানসমওয়্যার ভাইরাস দ্বারা আক্রান্ত করে বলে সম্প্রতি এক গবেষণায় পাওয়া গেছে। এই সমস্যা সমাধানেই জরুরী ভিত্তিতে আপডেট এনেছে প্রতিষ্ঠানটি।
ইন্টারনেট ব্রাউজারে ব্যপকভাবে ফ্ল্যাশ সফটওয়্যার ব্যবহৃত হয়।
রয়টার্স জানিয়েছে, র্যানসমওয়্যার ভাইরাস খুঁজে পাওয়ায় এর হাজার কোটিরও বেশি উইন্ডোজ, ম্যাক, ক্রোম এবং লিনাক্স ব্যবহারকারীকে দ্রুত ফ্ল্যাশ আপডেট করার পরামর্শ দিয়েছে অ্যাডোবি।
এই র্যানসমওয়্যার কম্পিউটারের ডেটাকে সংকেতায়িত করে এবং কম্পিউটারকে লক করে ব্যবহারকারী কাছে থেকে দুইশ’ থেকে ছয়শ’ মার্কিন ডলার পর্যন্ত দাবী করে লক খুলে দেওয়ার জন্য। সফটওয়্যার নিরাপত্তায় জাপানি প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো ইনকর্পোরেটেড জানায়, কম্পিউটারকে আক্রান্ত করার মত ‘সারবার’ নামে এক ধরনের র্যানসমওয়্যার দেখতে পাওয়ার পর তারা অ্যাডবিকে সতর্ক করে।
‘সারবার’ এর একটি ‘ভয়েস’ কৌশল রয়েছে যেটা জরুরী অবস্থা বোঝানোর জন্য সশব্দে র্যানসম মন্তব্য পড়ে শোনায় এবং ব্যবহারকারীকে অর্থ প্রদানের জন্য আহ্বান জানায় বলে ট্রেন্ড মাইক্রো এর ব্লগে উল্লেখ করা হয়।
অ্যাডোবির নতুন সংস্করণে পূর্বের কিছু অজানা নিরাপত্তা ত্রুটি সংশোধন করা হয়েছে। “জিরো ডেইজ” এর মতো বাগগুলো খুবই তৎপর। কারণ, সফটওয়্যার এবং নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো এগুলোকে খুঁজে বের করে আটকিয়ে দেওয়ার পর্যাপ্ত সময় পায় না। এগুলো সাধারনত গুপ্তচরবৃত্তি এবং অন্তর্ঘাতের জন্য কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্র দ্বারাও ব্যবহৃত হয়।
“জিরো ডে” কে ব্যবহার করা হয় র্যানজমওয়্যারকে ব্যাপক আকারে ছড়িয়ে দেওয়ার জন্য, যেটা যুক্তরাষ্ট্র, ইউরোপের অনেক হাসপাতাল, পুলিশ স্টেশন এবং শিক্ষা প্রতিষ্ঠানকে বিপর্যস্ত করছে।
আরেক ঘাতক র্যানসমওয়্যার “জিরো ডে", সাইবার অপরাধীদের দ্বারা সম্ভাব্য বিস্তারের অগ্রগতি তুলে ধরে। ফায়ারআই ইনকর্পোরেটেডের এক প্রতিনিধি কির্ক স্টোরার বলেন, "আমরা দেখেছি জিরো ডে এর মাধ্যমে র্যানসমওয়্যার ও ক্রাইমওয়্যার এর বিস্তৃতি হয়েছে। যদিও এটা বিরল”।
ফায়ারআই আরও জানিয়েছে, বাগটি র্যানসমওয়্যার সরবরাহের উদ্দেশ্যেই তৈরি যেটা বিশাল এক্সপ্লয়েট কিট হিসেবে পরিচিত। এটা গুপ্তচরের একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, হ্যাকাররা যা দিয়ে ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে কম্পিউটারে ভাইরাস প্রেরণ করে।
এক্সপ্লয়েট কিট আক্রমণ চালনার জন্য ব্যবহার করা হয়, যেখানে মানুষ আক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করলে স্বয়ংক্রিয়ভাবে এর আক্রমণের শিকার হয়।
