এবার এনক্রিপশন লড়াইয়ে হোয়াইট হাউস
অ্যাপলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে যেন বিচারকেরা এনক্রিপশনে বাধ্য করতে পারে এমন খসড়া আইন প্রনয়নে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস।
২০১৫ সালের ডিসেম্বর মাসে স্যান বার্নার্ডিনোর বন্দুক হামলা তদন্তে অ্যাপলকে তার আইফোন এনক্রিপশনে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস যথেষ্ট চেষ্টাই করেছিল। হোয়াইট হাউজের এই সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে চলতে থাকা এনক্রিপশন লড়াইকে আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবে এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে।
এ বছরের মার্চে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা জানান, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা যেন প্রয়োজনে স্মার্টফোন এনক্রিপশনের অনুমতি পায় সেজন্য তিনি উপায় বের করবেন। কিন্তু এটি নিয়ে প্রশাসনিক মতামতে বিভাজন দেখা দেয় বলে জানিয়েছে রয়টার্স।
রিপাবলিকান চেয়ার রিচার্ড বার এবং শীর্ষ ডেমোক্রেট এবং সিনেট ইন্টেলিজেন্স কমিটির সিনেটর ডায়ান ফেইন্সটেইন চলতি সপ্তাহের মধ্যেই খসড়া আইনটি প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে।
এই খসড়া অনুযায়ী ফেডারেল বিচারকগণ সরকারের সাহায্যার্থে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আদেশ দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু ঠিক কি ধরণের পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলো তাদের সাহায্য করবে এ সম্পর্কে কিছু জানানো হয়নি। এ ছাড়াও সাহায্য করতে অসম্মতি জানালে কি শাস্তি বা জরিমানা হতে পারে সেবিষয়েও বলা হয়নি।
সরকারের এই পদক্ষেপ আংশিকভাবে একটি রাজনৈতিক সমীকরণকে প্রতিফলিত করে। যদি কোনো এনক্রিপশন বিল বিতর্কিত হয় তাহলে সেটি নির্বাচনী বছরে কংগ্রেসের বিপক্ষে কাজ করে বলে জানিয়েছে রয়টার্স।
হোয়াইট হাউসের মুখপাত্র বিচারাধীন এই আইন সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে গত মাসে এনক্রিপশন আইন সম্পর্কে হোয়াইট হাউসের প্রেস সচিব জশ আর্নেস্ট জানান, প্রশাসন আইনপ্রনেতাদের ক্ষমতাকে ‘সন্দেহপ্রবণ’ এবং এনক্রিপশনের মত ‘সহজ বিষয়’ কে কঠিন করে তুলছে।
অপরদিকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এবং নাগরিক স্বাধীনতাকে সমর্থনকারীরাও এই আইনের বিরোধিতা করেছেন। কেননা এতে জনসাধারণের নিরাপত্তা দুর্বল হয়ে যাবে। এ ছাড়াও কিছু নিরাপত্তা সংস্থার কর্মকর্তা মনে করে এ আইনের ফলে হ্যাকিং সমস্যা আরও বেড়ে যাবে।
গত মাসে অ্যাপলের বিরুদ্ধে স্যান বার্নাডিনোর মামলাটি বিচার বিভাগ তুলে নিলেও এনক্রিপশন লড়াই চলতে থাকবে বলে জানানো হয়।
এদিকে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এনক্রিপশন এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নতি নিয়ে কাজ করছে। ফেইসবুক মালিকানাধীন মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ চলতি সপ্তাহে ঘোষণা করে যে তাদের সেবায় এনক্রিপশন সম্পূর্ণ বাস্তবায়িত এবং আদালত কর্তৃক নির্দেশ দেয়া হলেও কেউ এতে প্রবেশ করার অনুমতি পাবেনা।
