২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেডিও হ্যাক করে ‘ফারি’ অনুষ্ঠান সম্প্রচার

মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রেডিও স্টেশনকে হ্যাক করে ‘ফারি’ সম্পর্কিত অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে। স্টেশনের মালিক ফারকাস্ট গ্রুপ তাদের অজান্তেই এই অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে বলে ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 07:22 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

‘ফারি’ বলতে এমন মানুষকে বোঝায় যিনি পশুর মত পোশাক পরেন এবং পশুর মত আচরণ নকল করার প্রতি এক ধরনের তীব্র আকর্ষণবোধ করেন। আর এমন মানুষদের দলকে বলা হয় ‘ফার গ্রুপ’। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, টেক্সাসের দুই রেডিও স্টেশনকে হ্যাক করে জনসাধারণের জন্য ৯০ মিনিটের এমন এক অনুষ্ঠান সম্প্রচার করা হয় যে অনুষ্ঠানটি কেবল ‘ফারি’-দের জন্যই প্রচারিত হয়।

এই হ্যাকিংয়ের ঘটনার পর বিভিন্ন রেডিও স্টেশনগুলকে তাদের হার্ডওয়্যারের পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়েছে।

ফারকাস্ট জানিয়েছে, অনুষ্ঠানটি প্রচারণার সময় “বারিক্স স্ট্রিমিং ক্লায়েন্ট” এর নামে অনেকগুলো সার্ভার এই কন্টেন্টের জন্য আবেদন করেছিল। এ ছাড়া ‘শোডান’ নামের ইন্টারনেট সার্চ ইঞ্জিনও এর সঙ্গে জড়িত বলে জানা যায়।

আলাবামা ব্রডকাস্ট অ্যাসোসিয়েশনের একজন সদস্য বলেন, “কেউ একজন বারিক্স বক্সেস আক্রমণ করেছে।” তিনি আরও বলেন, “বিভিন্ন রেডিও স্টেশন এবং অন্তত একটি রেডিও নেটওয়ার্কের সঙ্গে সমঝোতা করা হয়েছে। বারিক্স রিসিভার অশ্লীল প্রচারণা শনাক্ত করেছে এবং পাসওয়ার্ড এমনভাবে পরিবর্তন করা হয়েছে যেন তা কেবল ম্যানুয়ালি পরিবর্তন করা যায়।”

টেক্সাসের রেডিও স্টেশন কেএক্সএএক্স ফেইসবুকে জানায়, “৯টার দিকে আমরা খেয়াল করি একটি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে যা আমাদের স্টুডিও থেকে প্রচারিত নয়।”

কিফট নামের হ্যাকিং-এ আক্রান্ত অপর রেডিও স্টেশন এক বিবৃতিতে জানিয়েছে, স্টেশনের উপর নিয়ন্ত্রণ নেওয়ার এক মাত্র উপায় হল যখন একজন ইঞ্জিনিয়ার নিজে  রিমোট ট্রান্সমিটার চালনা করে। তারা বলেছে, “আমরা আমদের উপকরণগুলো নিয়ে কাজ করছি এবং আবার যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তাই নিরাপত্তা ব্যবস্থা নিরীক্ষণ করছি।”