২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ইন্টারনেট নিষেধাজ্ঞায় মার্কিনী সমস্যা

চীনের ইন্টারনেট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা ব্যবসায়িক ক্ষেত্রে ঝামেলা সৃষ্টি করছে— সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 'গ্রেট ফায়ারওয়াল অছ চায়না' নামে দেশটির ইন্টারনেট বাঁধার মুখে তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে এমনটাই ইঙ্গিত দিয়েছে দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 07:08 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

২০১৩ সালে চীনে ইন্টারনেট নিষেধাজ্ঞা নিয়ে এবারই প্রথমবারের মত অসন্তোষ প্রকাশ করল যুক্তরাষ্ট্র। ওই বছর শি জিংপিং দেশটির রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরই চীনে ইন্টারনেট ব্যবহারের উপর নানা ধরণের বিধিনিষেধ আরোপ করা হয়। তবে সে সময় যুক্তরাষ্ট্রকে সামান্য কিছু ক্ষেত্র ছাড়া গ্রেট ফায়ারওয়ালের আওতায় রাখা হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

যুক্তরাষ্ট্রকে কিছুটা ছাড় দেওয়া হলেও গতবছরই মূলত সমস্যাটা বড় আকারে দেখা দেয়।  যুক্তরাষ্ট্রের এক ব্যবসায়িক প্রতিনিধি বার্ষিক বৈদেশিক বাণিজ্যিক বাঁধা নিয়ে এক প্রতিবেদনে জানান, গত বছরই দেশটিতে ইন্টারনেট ব্যবহার বেশি খারাপ হয়ে গিয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ২৫টি ওয়েবসাইটের মধ্যে ৮টিই ব্লক করে দেওয়া হয়েছে। গত দশকে চীনে বৈদেশিক সাইটগুলোর উপর নিষেধাজ্ঞা এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে।

বিভিন্ন ব্যবসায়িক ওয়েবসাইটের পাশাপাশি গুগল, ফেইসবুক এবং টুইটারও বন্ধ করে দিয়েছে চীন সরকার। এ ছাড়াও নতুন নিয়ম অনুযায়ী দেশটির নিজস্ব ওয়েবসাইটগুলোর ডোমেইন অবশ্যই চীনের নিবন্ধন করা হতে হবে, জানিয়েছে রয়টার্স।

গ্রেটফায়ার.ওআরজি এর দেওয়া তথ্যমতে, এ বছরের এপ্রিলের শুরুতেই যেসব ওয়েব পেইজ, ডোমেইন, এনক্রিপ্টেড সাইট, অনলাইন সার্চ এবং আইপি অ্যাড্রেসে নজরদারী করা হচ্ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ২০১৬ সালের বিজনেস ক্লাইমেট সার্ভে নামের জরিপের তথ্য অনুযায়ী ৭৯ শতাংশ মানুষ মনে করেছেন চীনা ইন্টারনেটে এই নিষেধাজ্ঞা ব্যবসায়িক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে।