২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াহু নিলামের সময় বাড়ল

এক সময়ের ইন্টারনেট জায়ান্ট ইয়াহু ইনকর্পোরেটেড তাদের ব্যবসার একটি অংশ বিক্রির জন্য নিলামের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে ১৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সংবাদ ওয়েবসাইট রি/কোড। ব্যবসা-বাণিজ্যভিষযক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রাথমিকভাবে নিলামের জন্য ইয়াহু ১১ এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে, যার ফলে জুন বা জুলাইয়ের দিকে হয়তো একটি চুক্তি হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 07:05 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

ইয়াহু তাদের কেন্দ্রীয় ব্যবসাটিই নিলামে উঠিয়েছে, যার মধ্যে রয়েছে সার্চ, মেইল এবং সংবাদ সাইটগুলো। চাইনিজ ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড-এর কাছে ইয়াহু তাদের শেয়ার বৃদ্ধির পরিকল্পনা বর্জন করার পর এই সিদ্ধান্ত নেয়। ইয়াহু অ্যালফাবেট ইনকর্পোরেটেড এর গুগল ইউনিট এবং ফেইসবুক ইনকর্পোরেটেড এর সঙ্গে অনলাইন বিজ্ঞাপনের প্রতিযোগিতায় পেরে উঠছিল না।

ভেরাইজন কমিউনিকেশন ইনকর্পোরেটেড ইয়াহুর ওয়েবসাইট ব্যবসা কিনে নেওয়ার জন্য প্রস্তুত এবং তারা ইয়াহু জাপান কর্পোরেশন এর অংশের শেয়ারের জন্যও আবেদন করার মাধ্যমে চুক্তিটিকে আরো সফল করে তোলার আশা ব্যক্ত করেছে, বৃহস্পতিবার ব্লুমবার্গ এ তথ্য জানায়। ব্লুমবার্গ আরও জানায়, গুগলও ইয়াহুর মূল ব্যবসা কিনে নেওয়ার পাঁয়তারা করছে। রি/কোড এর কারা সুইশার যদিও গুগলের আবেদনটিকে ‘অত্যন্ত অসঙ্গতিপূর্ণ’ বলে অ্যাখ্যা দিয়েছেন।

ইয়াহু সক্রিয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান স্টারবোর্ড ভ্যালু এলপি এর কারণেও বেশ চাপের মধ্যে রয়েছে, যারা গতমাসে প্রধান কার্যনির্বাহী মারিসা মেয়ারসহ পুরো বোর্ডকেই বিপর্যয়ে ফেলতে চেয়েছিলো।

ইয়াহুর মুখপাত্র রেবেকা নিউফিল্ড জানিয়েছেন, প্রতিষ্ঠানটি এ বিষয়ে কোনো মন্তব্য করবে না।