ভবিষ্যৎ 'বলে দেবে' সফটওয়্যার
নতুন একটি সফটওয়্যার বানানো হয়েছে, এর বিশেষত্ব হচ্ছে এটি নাকি ভবিষ্যৎ বলে দিতে পারবে, এমনটাই জানিয়েছে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-এর এক সাবেক কর্মীর প্রতিষ্ঠা করা নির্মাতা প্রতিষ্ঠানটি।
স্কাই নিউজ জানিয়েছে, প্রিডেটা নামের এই সফটওয়্যারটি ফেইসবুক, উইকিপিডিয়া এবং ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে এই তথ্য অতীতের কোনো ঘটনার সঙ্গে তুলনা করবে। প্রতিষ্ঠাতা জেমস শিন এর মতে, এর মাধ্যমে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা এবং সন্ত্রাস আক্রমণের অনুমান করা যাবে।
নির্মাতারা জানান, তাদের সিস্টেমটি অনলাইনে 'গুজব' আর 'সন্দেহজনক' আলাপচারিতা থেকে তীক্ষ্ণভাবে ১৩ নভেম্বর ঘটে যাওয়া প্যারিস হামলার নির্দেশনা চিহ্নিত করেছিল। প্রিডেটা নির্বাহী রিচার্ড লরেন্ট জানায়, এসব কার্যকলাপ ইসলামিক স্টেট(IS)-এর ফ্রেঞ্চ ভাষায় একটি উইকিপিডিয়া পেইজ থেকে করা হয়েছিল। তিনি বলেন, "উন্মুক্ত ইন্টারনেট আমাদের সন্ত্রাসীরা পরবর্তীতে কোথায় কখন হামলা করবে জানিয়ে তথ্য দেবে।"
প্রতিষ্ঠানটি কয়েকশ' টুইট, প্রায় দশ হাজার উইকিপিডিয়া পেইজ এবং পঞ্চাশ হাজার ইউটিউব ভিডিও-এর উপর পর্যবেক্ষণ করে।
তিনি আরও জানান, ইন্টারনেটে গণতান্ত্রিক ভারসাম্য রক্ষা সিস্টেমকে বোকা বানানো থেকে বিরত রাখবে। শিন পূর্ব এশিয়ার সিআইএ-এর সাবেক বিশেষজ্ঞ, যিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের হয়ে কাজ করতেন।
বিশ্বের ঘটনার পূর্বাভাস পাওয়ার উচ্চাকাঙ্ক্ষাকে অনুধাবন করতে তিনি চৌদ্দ সদস্যের একটি দল গঠন করেন।
ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সিস্টেমটিকে “মানিবল” সিনেমার পরিসংখ্যান চালিত বেইসবল কৌশলের সঙ্গে তুলনা করেন।
তিনি জানান, সতর্কতার সঙ্গে ইন্টারনেটের সব কোণ থেকে পূর্বের কর্মদক্ষতার উপর প্রচুর পরিসংখ্যান সংগ্রহ করার মাধ্যমে, আমরা অনুমান করছি কত সংখ্যক খেলোয়াড় ভবিষ্যতে ব্যাট করবে।"
