২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্ট যোসেফ স্কুলে শুরু হচ্ছে বিজ্ঞান মেলা

ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ার ২০১৬ অনুষ্ঠিত হচ্ছে সেন্ট যোসেফ স্কুলে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 01:26 AM

Updated : 20 Aug 2022, 12:24 PM

৮ এপ্রিল ঢাকার সেন্ট জোসেফ স্কুলে দিনব্যাপি এই বিজ্ঞান মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এই মেলায় সৃজনশীল তরুণ উদ্ভাবকরা বিশ্বব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। সরকারি- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা এই ইভেন্টে অংশ নিচ্ছেন। 

এ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে ইনটেলের পক্ষ থেকে সনদপত্র আর ১৫ হাজার টাকার প্রাইজমানি, দুই বছরের টিউশন ফি, দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে ১০ হাজার টাকার প্রাইজমানি এবং এক বছরের টিউশন ফি এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে ৫ হাজার টাকার প্রাইজমানি এবং এক বছরের টিউশন ফি।

গোল্ডবার্গ মোবাইল এই ইভেন্টের প্লাটিনাম স্পন্সর। এছাড়াও এই ইভেন্ট বাস্তবায়নের সঙ্গে রয়েছে অ্যাডক্লাব। এই ইভেন্টের ডিজিটাল পার্টনার হিসেবে থাকছে সার্কেলস।

সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন, গোল্ডবার্গ মোবাইলের ডিরেক্টর আবরার রহমান খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই বিভাগের কর্মকর্তাবৃন্দ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।