২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাটাই চলছেই নোকিয়ায়

টেলিযোগাযোগ যন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া বিশ্বব্যাপী তাদের হাজারখানেক কর্মী ছাঁটাই এর পরিকল্পনা করেছে, যার মধ্যে জার্মানিতে ১৪০০ এবং ফিনল্যান্ডে ১৩০০ জন কর্মী ছাঁটাই হতে পারে। রয়টার্স জানিয়েছে, অ্যালকাটেল-লুসেন্ট নোকিয়াকে অধিগ্রহণ করার পর তাদের খরচ কমানোর জন্য এই কাজের পরিকল্পনা করছে তারা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 07:11 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

স্মার্টফোন জনপ্রিয় হয়ে ওঠার পর একসময়ের শীর্ষস্থানীয় ফোন নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়ার ব্যবসা কমে যাওয়ায় গত এক দশকে হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে ফিনল্যান্ডের এই প্রতিষ্ঠানটি। অবশেষে মোবাইল ফোন উৎপাদনের ব্যবসাটি মাইক্রোসফট কিনে নেয় এবং মন্দা-পীড়িত দেশটিতে কর্মী ছাঁটাই চলতে থাকে।

ফ্রাংকো-আমেরিকান প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যালকাটেল-লুসেন্ট এর সঙ্গে ১৭৭০ কোটি মার্কিন ডলার মূল্যের শেয়ার-চুক্তির পর নোকিয়া ২০১৮ সালের মধ্যে উৎপাদন খরচ ১০৩ কোটি মার্কিন ডলার কমিয়ে ফেলার চেষ্টা চালাচ্ছে। নোকিয়াকে বিক্রয়ক্ষেত্রে সুইডিশ প্রতিষ্ঠান এরিকসন এবং চাইনিজ প্রতিষ্ঠান হুয়াউয়ে’র সঙ্গে প্রতিযোগিতায় সাহায্য করাই এই অধিগ্রহণের উদ্দেশ্য। বুধবারের ঘোষণার পর নোকিয়ার শেয়ারমূল্য ০.৯ শতাংশ বৃদ্ধি পেলেও কর্মী ছাঁটাই এর কারণে ফিনল্যান্ডে আতঙ্কের সৃষ্টি হয়েছে। নোকিয়া জানায়, তারা ফ্রান্সে ৪০০ কর্মী ছাঁটাই করলেও ফ্রান্স সরকারকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গবেষণা এবং উন্নয়নের জন্য দেশটিতে ৫০০ জনের কর্মসংস্থান করবে।

বিশ্বব্যাপী কর্মী ছাঁটাইয়ের মোট সংখ্যা প্রকাশ করতে অস্বীকার করলেও নোকিয়া জানায়, তারা প্রায় ত্রিশটি দেশে কর্মী খুঁজছে। প্রতিষ্ঠানটির সবমিলিয়ে প্রায় ১০৪০০০ কর্মী রয়েছে, যার মধ্যে ফিনল্যান্ডে ৬৮৫০ জন, জার্মানিতে ৪৮০০ জন এবং ফ্রান্সে কাজ করছে ৪২০০ জন। ফিনল্যান্ডের ইউনিয়ন অফ প্রোফেশনাল ইঞ্জিনিয়ার্স এর চেয়ারম্যান পের্তি পোরোকারি বলেন, “এটি (১৩০০) একটি ভয়ানক সংখ্যা এবং এই ক্ষেত্রের কর্মসংস্থান দেওয়ার জন্য আমরা বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি রয়েছি।” “মনে হচ্ছে ফিনিশ কর্মীরা ফ্রান্সের বিরুদ্ধে এই খেলাটিতে হেরে গেছে”, যোগ করেন তিনি।

ফিনল্যান্ডের অর্থমন্ত্রী ওলি রেন বলেন, “নোকিয়ার নতুন পরিকল্পনাটি অত্যন্ত অনুশোচনীয়। আমরা আশা করি নোকিয়া কিছু সামাজিক দায়িত্ববোধেরও পরিচয় দেবে এবং চাকরি হারাতে যাওয়া ব্যক্তিদের প্রশিক্ষণেও অংশগ্রহণ করবে।”