২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে আসছে অর্ধ-স্বচ্ছ ট্রেনের বগি

জাপানের বিখ্যাত বুলেট ট্রেনের সর্বশেষ সংস্করণের মতো চেহারা কিন্তু বগিগুলো হবে অর্ধ-স্বচ্ছ, করা হচ্ছে এমন ট্রেনের নকশাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ শরফুদ্দিন রেজা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 06:34 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানিয়েছে, যুক্তরাজ্য যখন তাদের পুরনো হয়ে যাওয়া টেমসলিঙ্ক, ইস্ট কোস্ট আর সাউথইস্টার্ন-এর বগিগুলো উঠিয়ে নিতে চাচ্ছে, তখন ২০১৮ সালের মধ্যে এমন অর্ধ্ব-স্বচ্ছ ট্রেন বানানোর পরিকল্পনা করছে জাপান। 

নিজেদের নতুন ট্রেনের জন্য নতুন নকশা প্রণয়ন করতে ক্যাজুয়ো সেজিমা নামের এক স্থাপত্যবিদ-কে নিয়োগ দেয় সেইবু গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান। আর এক্ষেত্রে আকর্ষণীয় রঙের দিকে না গিয়ে, পুরোপুরি উল্টাপথেই হাটেঁন এই স্থাপত্যবিদ।

এমন নকশার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, এর ফলে ট্রেন দেখতে আরও ‘নমনীয়’ ও ‘মাটির সঙ্গে মেশানো’ মনে হবে। বগিগুলোর ভেতরের দৃশ্য কেমন হবে নিয়ে এখনও বিস্তারিত না জানা গেলেও, সেজিমা জানান সেগুলো আরামদায়ক এবং অনেকটা শোবার ঘরের মতো হবে।

ওই সময় তিনি বলেন, সীমিত এক্সপ্রেসটি টোকিও থেকে সিসিবু পর্বতমালা পর্যন্ত বিভিন্ন ধরনের ভ্রমণে যাতায়াত করবে।

একদম সঠিভাবে সময়ে মানা বিলাসবহুল ট্রেনের জন্য জাপান বরাবরই সুপরিচিত। সেইবু গ্রুপের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে বানানো হচ্ছে এই নতুন ধরনের বগি।

দেশটির সিসিবু পর্বতমালা থেকে ট্রেনগুলো রাজধানী টোকিও-এর মাঝামাঝি পর্যন্ত যাবে বলে জানান সেজিমা।