যন্ত্রাংশ স্বল্পতায় টেসলা
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা মোটর্স জানিয়েছে প্রয়োজনীয় যন্ত্রাংশ স্বল্পতার জন্য তাদের ‘মডেল এক্স’ ইলেক্ট্রিক কার এর উৎপাদন ব্যহত হচ্ছে। তারা এর কারণ হিসাবে মডেল এক্স কে প্রযুক্তি দ্বরা অত্যধিক বোঝাই করার ‘ঔদ্ধত্য’কেই দায়ী করেছে। টেসলা জানিয়েছে, বছরের প্রথম তিন মাসে ১৬০০০ গাড়ি বিক্রির কথা থাকলেও সংখ্যাটি মাত্র ১৪৮২০ পর্যন্ত গিয়েছে, জানিয়েছে বিবিসি।
নতুন মডেল ৩ এর ২৭৬০০০টি প্রি-অর্ডার পাওয়ার তথ্য প্রকাশ করার পরপরই এই খবর জানালো টেসলা।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বছরের প্রথম তিন মাসে তারা ১২৪২০ টি মডেল এস সেডান এবং ২৪০০ টি মডেল এস এসইউভি বিক্রি করেছে। একটি বিবৃতিতে টেসলা জানায়, তাদের কিউ১ মডেলটির বিক্রি ‘জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে মডেল এক্স এর যন্ত্রাংশ স্বল্পতার জন্য ভীষণভাবে প্রভাবিত হয়েছে, যেটি প্রাথমিক ধারণা থেকেও দীর্ঘস্থায়ী হয়েছে।’ তারা আশা করেছিলো সমস্যাগুলোর সমাধানের পর তাদের উৎপাদন এবং বিক্রির হার ‘নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে।’
টেসলা জানায়, “মার্চের শেষ সপ্তাহ জুড়ে মডেল এক্স এর উৎপাদন হার প্রতি সপ্তাহে ৭৫০টিতে বৃদ্ধি পেয়েছে, যদিও গাড়িগুলোর বেশিরভাগই নির্ধারিত সময়ের বেশ পরে উৎপাদিত হচ্ছে।”
টেসলা তাদের এই বিলম্বের ব্যাপারে স্পষ্টভাবেই বলেছে- “যন্ত্রাংশ স্বল্পতার প্রধান কারণগুলো ছিলো তাদের মডেল এক্স এর প্রথম সংস্করণে অত্যাধিক প্রযুক্তি ব্যবহারের ‘ঔদ্ধত্য’, যন্ত্রাংশ সরবরাহকারীর অক্ষমতা এবং টেসলার নিজস্ব কারখানায় যন্ত্রংশ উৎপাদন করতে না পারা।” গত ফেব্রুয়ারিতে ইলন মাস্ক গাড়িটি “অত্যধিক প্রযুক্তিসম্পন্ন” বলে স্বীকার করেছিলেন। মডেল এক্স গাড়িটির জন্য প্রয়োজনীয় আট হাজার যন্ত্রাংশের মধ্যে প্রায় ছয়টি যন্ত্রাংশের স্বল্পতা সৃষ্টি হয়েছে, যদিও টেসলা যন্ত্রাংশগুলো সম্পর্কে সুনির্দিষ্ট ভাবে জানায়নি।
ইলন মাস্ক জানান, চাহিদা পূরণের জন্য টেসলা উৎপাদন বাড়ানোর দিকে মনযোগ দিচ্ছে এবং তারা ইউরোপেও কারখানা স্থাপন করার কথা ভাবছে।
