যুক্তরাজ্যের বারক্লেইস ব্যাংকে অ্যাপল পে
নয় মাস আগে যুক্তরাজ্যে চালু হয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের ডিজিটাল ওয়ালেট সেবা অ্যাপল পে। যুক্তরাজ্যভিত্তিক বারক্লেইস ব্যাংকের গ্রাহকরা এখন এই সেবা ব্যবহার করতে পারবেন।
এতদিন ব্যাংকটি বিপে বা পিংইট এর সেবা দিয়ে আসছিল। কিন্তু গ্রাহকদের অ্যাপলের এই সেবায় সমর্থনের চাপের সম্মুখীন হয়ে ব্যাংকটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
অ্যান্ড্রয়েড পে বা স্যামসাং পে আনার কোনো পরিকল্পনা ছিল না বলে জানিয়েছে ব্যাংকটি।
এ ছাড়াও ব্যাংকের প্রধান নির্বাহী আশোক ভাসওয়ানি বলেন, "আমরা গ্রাহকদের সেবা প্রদানে উৎসাহী এবং যে সেবা তাদের জন্য উপযুক্ত সে উপায়েই লেনদেন পরিচালনা করতে পারবে। উল্লিখিত পছন্দ যোগ করার মাধ্যমে আজ থেকে (৫ এপ্রিল) বারক্লেইসের ডেবিট এবং ক্রেডিট উভয় কার্ডের গ্রাহকরা অ্যাপল ডিভাইস ব্যবহার করে যুক্তরাজ্য জুড়ে অ্যাপল পে-এর সাহায্যে লেনদেন করতে পারবেন।”
অ্যান্ড্রয়েডভিত্তিক হ্যান্ডসেট কিংবা ট্যাবলেটের জন্য এমন সেবার অভাব সম্পর্কে জানতে চাইলে ব্যাংকটির একজন মুখপাত্র জানান, ইতোমধ্যে তারা ডিভাইসের 'এনএফসি চিপ' ব্যবহারের সুবিধা নেওয়ার একটি পথ রেখছেন।
তিনি বলেন, "চলতি বছর জানুয়ারিতে আমরা বারক্লেইকার্ড অ্যান্ড্রয়েড অ্যাপে কনটাক্টবিহীন একটি মোবাইল লেনদেন ফিচার চালু করেছি। এর মাধ্যমে গ্রাহকরা অ্যান্ড্রয়েড ফোন থেকে ৩০ পাউন্ড বা তার কম পরিমাণে কনটাক্টবিহীন লেনদেন করতে পারবে। আর কিছু ব্যবসায়ীর জন্য পরিমাণটা শত পাউন্ড পর্যন্তও রাখা হবে।"
"সেই সঙ্গে অ্যাকাউন্ট পরিচালনা করতে গিয়ে কার্ড চুরি বা ক্ষতিগ্রস্ত হলেও, তারা তাদের ফোন থেকে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন।"
বর্তমানে অ্যাপলে তাদের ডিভাইসের এনএফসি চিপ ব্যবহারে কোনো থার্ড পার্টি অ্যাপ-কে অনুমতি দেয় না।
অ্যাপল পে-এর মাধ্যমে ব্যবহারকারীদের ডেবিট ও ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য আইফোন, আইপ্যাড বা অ্যাপল ওয়াচে রাখা যাবে। আর পরবর্তীতে এই ডিভাইস কার্ডের পরিবর্তে ব্যবহার করা যাবে। আর পণ্যের জন্য অর্থ প্রদান করতে লিঙ্ক কার্ডের সামঞ্জস্যপূর্ণ অ্যাপ্লিকেশনের মধ্যে তিন বা চার অঙ্কের পিন কোড টাইপ করতে হবে ব্যবহারকারীকে।
