২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বাগ, আইফোন থেকে ছবি চুরি সম্ভব

আইওএস-এর নতুন সংস্করণে থাকা একটি ‘বাগ’-এর কারণে যে কেউ চাইলে অন্যের আইফোন থেকে ছবি আর কনটাক্ট হাতিয়ে নিতে পারে। ‘একটু জটিল’ এই কৌশলের মাধ্যমে সিরি ব্যবহার করে অন্যের আইফোনের স্পর্শকাতর তথ্যে অ্যাকসেস নেওয়া সম্ভব।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 07:25 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

এই কৌশলের মাধ্যমে সিরি-কে টুইটার সার্চ করতে বলা হলে, তা করতে গিয়ে ই-মেইল অ্যাড্রেস, ফোন নাম্বারের মাধ্যমে কনটাক্টের তথ্য বের করা আনা যেতে পারে। আর ৩ডি টাচ ফিচার ব্যবহার করে এই তথ্য ব্যবহারে একটি মেনু আনা যাবে বলেও জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

ওই মেনু-এর ‘অ্যাড টু এক্সিসটিং কনটাক্ট’ অপশনে ক্লিক করে ওই ব্যবহারকারীর কনটাক্ট অ্যাপে প্রবেশ করা যাবে। আর সেখান থেকে কোনো কনটাক্টের ছবি বদলানোর অপশনে গেলে, নতুন ছবি যোগ করতে ফটো লাইব্রেরিতে যাওয়ার সুযোগ আসবে। যার ফলে ফাঁস হয়ে যাবে তার ফোনে জমা রাখা ছবিগুলো।

এই বাগ ৩ডি টাচের উপর নির্ভর করায়, এটি শুধু আইফোন ৬এস আর ৬এস প্লাসের ক্ষেত্রেই কার্যকরী। আর এটি শুধু যেসব আইফোনে আইওএস-এর সর্বশেষ সংস্করণ আইওএস ৯.৩.১-এঅ পাওয়া যায়।

সাময়িকভাবে সেটিংস থেকে টুইটারে গিয়ে, এই অ্যাপে সিরি-এর অ্যাকসেস বন্ধ করে রেখে এবং প্রাইভেট সেটিংস থেকে ফটোস-এ গিয়ে এই অ্যাসিস্ট্যান্টের জন্য ফটোস-এ অ্যাকসেস বন্ধ করে রেখে, এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।