২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক অ্যাপ বানাতে ৪৭ হাজার ডলার!

একটি 'মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট'-এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম-কে ৩ লাখ ৩৬ হাজার ৪১৩.৫৯ ডলার দিয়েছে দেশটির ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ)। এর এই তথ্য পাওয়া গেছে কেভিন বুরকি নামের একজন অ্যাপ নির্মাতার কাছ থেকে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 07:19 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

কিন্তু এই অ্যাপটি কী ছিল? এটি ছিল একটি র‌্যান্ডমআইজার অ্যাপ। ‘র‌্যান্ডমআইজার’ বলতে এলোমেলো বস্তু থেকে নির্দিষ্ট বস্তু খুঁজে বের করা বোঝানো হয়েছে।

এই অ্যাপের আসলে কাজ কী? সিকিউরিটি লাইনে যাত্রীরা লাইন থেকে ডানে যাবে নাকি বামে, তা অ্যাপটি বাছাই করবে বলে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার।

দামটা আকাশ সমান হলেও, অন্যান্য অ্যাপের মতো একে এত জটিল মনে হয়না। কারণ, অ্যাপটি বানানো নাকি আসলেই সহজ একটি ব্যাপার। অ্যাপ নির্মাতা ক্রিস পাসিয়া ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছেন যার মাধ্যমে তিনি দেখিয়েছেন এমন অ্যাপ কীভাবে ১০ মিনিটের মধ্যে বানানো যায়। পাসিয়া জানান, তার এই ধরনের কোডিং-এর কাজে তিনি ঘণ্টায় ১০০ ডলার নিয়ে থাকেন। একথার মানে হচ্ছে, তার এই কাজটির শ্রম মূল্য দাঁড়ায় প্রায় ২০ ডলার।

টিএসএ জানিয়েছে, মাত্র ৪৭ হাজার ৪শ' ডলারে এই  অ্যাপ বানাতে আইবিএম-এর সঙ্গে চুক্তি করা হয়েছিল। কিন্তু তাহলে বাকি ২ লাখ ৮৯ হাজার ডলারের কী হল তা জানতে চাওয়া হলে নাকচ করে দিয়েছে সংস্থাটি। যদি নিরাপত্তা এবং আইনি কাগজপত্রে অনেক খরচ হয়েছে ধরে নেওয়াও হয়, তাও প্রশ্ন থেকেই যায়। কারণ, ৪৭ হাজার ৪০০ ডলারই এই অ্যাপ বানানোর জন্য অনেক বেশি মূল্য, বিশেষ করে ২০ ডলারের তুলনায় অংকটাতো পাহাড়সম।