২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণির ডাক শোনাবে গুগল

এবার অনলাইনে বিভিন্ন প্রাণির ডাক শেখার সুযোগ নিয়ে এসেছে ওয়েব জায়ান্ট অ্যাপল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 11:50 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

গুগল একটি নতুন সার্চ অপশন যোগ করেছে, যাতে 'অ্যানিমেল সাউন্ডস (animal sounds)' লিখে সার্চ দিলেই পাওয়া যাবে কুকুর, শুকর, হাতি, ঘোড়া, বিড়াল এবং বো’হেড তিমিসহ ১৯টি প্রাণির ডাকের রেকর্ড করা অডিও ক্লিপ।

বো’হেড তিমি ছাড়াও রেকুন, কচ্ছপ ও জেব্রার ডাকও পাওয়া যাবে এতে। এ ছাড়াও অন্যান্য প্রাণির মধ্যে রয়েছে সিংহ, মুজ, পেঁচা, টার্কি, মোরগ, ভেড়া, বাঘ ও হাম্পব্যাক তিমির ডাক।

এ ক্লিপগুলো বানাতে আসল প্রাণির ডাক ব্যবহার করা হয়েছে। এ ক্লিপগুলো ওয়েব ছাড়াও অ্যান্ড্রয়েড এবং আইওএস-এও পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

উল্লুক, গরু আর হাঁসের মতো প্রাণির ডাক বাচ্চাদের ছবির বই এবং গানে সাধারণত পাওয়া গেলেও উল্লিখিত অন্যান্য প্রাণির ডাক এদের জন্য অনেকক্ষেত্রেই অপরিচিত। গুগল-এর এ উদ্যোগ এসব অপরিচিত প্রাণির ডাকের সঙ্গে শিশুদের পরিচয় করাতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।

গুগল ছাড়াও মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট-এর অন্তর্গত অন্যান্য প্রতিষ্ঠান শিশুদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে বলে জানিয়েছে বিবিসি। ইউটিউব কিডজ-এর যুক্তরাজ্য সংস্করণ বাচ্চাদের জন্য বিভিন্ন শিক্ষামূলক ভিডিও এবং মর্ফ, টেলিটাবিস, ওয়ালেস অ্যান্ড গ্রোমিট ও দ্য ম্যাজিক রাউন্ডঅ্যাবাউট ইত্যাদি অনুষ্ঠান প্রচার করে থাকে।