আয়ারল্যান্ড অ্যাপলের জন্য ‘শুভঙ্কর’?
আইরিশ সরকারের সঙ্গে কর নিয়ে অ্যাপলের থাকা চুক্তি অ্যাপলকে অন্যায়ভাবে একটি সুবিধা সৃষ্টি করে দিচ্ছে কি না, তা নিয়ে দুই বছর ধরে চলমান একটি তদন্তের সিদ্ধান্তে আসতে, আরো অনেক বেশি সময় করতে অপেক্ষা করতে হবে। এ বিষয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই তদন্তে প্রচুর পরিমাণ তথ্য জড়িত থাকায় এমনটা হতে পারে বলে জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট প্রধান মার্গ্রেথ ভেস্টেজার।
কাজ ঠিক রাখার কারণে অ্যাপলকে লাভ জমা করে প্রায় হাজার কোটি ডলার লাভের কর প্রতারণায় সহায়তা করে আয়ারল্যান্ড, ২০১৪ সালে দেশটির বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়।
ভেস্টেজার জানান, তিনি আয়ারল্যান্ডের কাছে আরও বিস্তারিত তথ্য চেয়েছেন। তিনি বলেন, “মামলার কাজের ধরনই সবচেয়ে গুরুত্বপূণ। তাই ঠিক কবে নাগাদ এ তদন্তের সিদ্ধান্ত নেওয়া যাবে তা বলা কষ্টকর।”
তবে, এর চেয়ে বেশি তথ্য দিতে ভেস্টেজার বা অ্যাপলের কাউকেই রাজী করানো সম্ভব হয়নি। পাশাপাশি গুগলের ট্যাক্স নিয়ে তারা ব্রিটিশ সরকারের সঙ্গেও যোগাযোগ করছে প্রতিষ্ঠনটি।
“গুগলের বিষয়টি নিয়েও আমরা আয়ারল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেছি।”- তিনি বলেন, “তবে এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।”
