পারমাণবিক খাতে নিজস্ব প্রযুক্তিতে চীন
নিজেদের পারমাণবিক ক্ষমতা আরও বিস্তৃত করতে, প্রথমবারের মতো নিজ দেশে ৩শ' মেগাওয়াট পারমাণবিক চুল্লী শীতলীকরণ পাম্প বানিয়েছে চীন।
নির্মাতা প্রতিষ্ঠান হারবিন ইলেকট্রিক জানিয়েছে, চায়না মেশিনারি ইন্ডাস্ট্রি ফেডারেশন-এর মাধ্যমে নিজ দেশে এই শীতলীকরণ পাম্প ইতোমধ্যে অনুমোদদন করা হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া-এর আগে, চীন প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস-এর মূল উপাদানগুলোর ক্ষেত্রে আমদাবির উপর নির্ভরশীল ছিল। স্বয়ংক্রিয়ভাবে উৎপন্ন উচ্চ তাপমাত্রায় এই পাম্পটি নিয়ে একটানা ২শ’ ঘন্টা পরীক্ষা চালানো হয়েছে। এটি এখন পুরোপুরিভাবে উৎপাদন কাজে ব্যবহৃত হতে প্রস্তুত।
বিশ্বব্যাপী পারমাণবিক ক্ষমতার দিক থেকে চীন এখন সবচেয়ে দ্রুত উন্নতি লাভ করছে বলে জানিয়েছে সংস্থাটি।
২০২০ সালে ৩০ গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন পারমাণবিক চুল্লি বানানোর মাধ্যমে নিজেদের পারমাণবিক সক্ষমতা ৫৮ গিগাওয়াটে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে চীন। সেই সঙ্গে ২০৩০ সালের মধ্যে নিজেদের একটি শক্তিশালী পারমাণবিক ক্ষমতাসম্পন্ন দেশে পরিণত করতে চায় তারা।
