২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কারলেট জোহানসন চেহারার রোবট

হংকং এর একজন গ্রাফিক্স ও পণ্য ডিজাইনার জীবন্ত মানব আকৃতির রোবট তৈরি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 09:30 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

৪২ বছর বয়সী রিকি মা দীর্ঘ আঠারো মাস সময় নিয়ে পঞ্চাশ হাজার মার্কিন ডলার ব্যয় করে মার্কিন অভিনেত্রী স্কারলেট জোহানসন এর আকৃতির প্রোটোটাইপ রোবটটি তৈরি করে বলেন জানায় পিপলস্‌ ডেইলি সংবাদমাধ্যম।

রোবটটিকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে মাইক্রোফোন দ্বারা কোনো মৌখিক নির্দেশ দিলে তাতে সাড়া দেবে।

প্রোটোটাইপটিকে সোনালী চুল, সবুজ চোখ, ধুসর স্কার্ট এবং টপ দ্বারা আবৃত করা হয়েছে।

হাত পা ও মাথার স্বাভাবিক নড়াচড়া ছারাও রিকি মা’র রোবটটি মুখে বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করতে পারে।