২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরো গোয়া সৈকতে ওয়াইফাই

ভারতের গোয়া সৈকতে শীঘ্রই ওয়াইফাই স্বক্রিয় এবং ক্লোজড-সার্কিট ক্যামেরার আওতায় আনা হবে বলে শুক্রবারে জানিয়েছেন দেশটির পর্যটন মন্ত্রী দিলীপ পারুলেকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 09:27 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

সমুদ্র সৈকত এবং নৈশপ্রমোদের জন্য পরিচিত উপকূলীয় অঞ্চলে কেন্দ্রীয় সরকারের ইন্টারনেট সেবা প্রদান করার পরিকল্পনা রয়েছে বলে সাংবাদিকদের জানান মন্ত্রী।

গোয়ার সকল সৈকতই ওয়াইফাই দ্বারা আবৃত হবে, পর্যটন মন্ত্রনালয়ের স্বদেশ দর্শন পরিকল্পনার অধীনে গোয়া সরকার একশ কোটি রুপি পাওয়ায় তিনি ধন্যবাদ জানান।

গোয়াতে প্রতি বছর ৪০ লাখ পর্যটকের আগমন ঘটে যার পাঁচ লাখই বিদেশী – জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আইএএনএস (IANS)।

পারুলেকার আরও জানান, এই পরিকল্পনার অধীনে সিসিটিভিগুলো নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য স্থাপন করা হবে।