চল্লিশে অ্যাপল
চার দশক পাড়ি দিল মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। চল্লিশ বছরের এই যাত্রায় প্রতিষ্ঠানটি পৃথিবীকে বদলে দিতে রেখেছে অনেক অবদান। আসুন দেখে নেই প্রযুক্তির আগ্রযাত্রায় অ্যাপলের বাঁক পরিবর্তনের মূহুর্তগুলো।
সাল ১৯৭৬, অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক একটি কম্পিউটার নকশা করেন, নিজেই বানান এটি। ওজনিয়াকের বন্ধু আর অ্যাপলের আরেক সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস এই কম্পিউটার বিক্রির কথা মানায় আনেন, এভাবেই যাত্রা শুরু করে মূল অ্যাপল কম্পিউটার, যা অ্যাপল ১ নামেও পরিচিত।
অ্যাপল ২ কম্পিউটার। ছবি: রয়টার্স
অ্যাপলের লিসা কম্পিউটার। ছবি: অ্যাপল
১৯৮৩ সাল। ইন্টিগ্রেটেড স্ক্রিন, ইউজার ইন্টারফেইস আর অ্যাপলের প্রথম মাউসসহ আনা হয় অ্যাপল লিসা কম্পিউটার, সে সময় এর দাম রাখা হয় ১০ হাজার মার্কিন ডলার।
পরের বছরের ঘটনা, এবারে ‘বহনযোগ্য’ কম্পিউটার নিয়ে এলো অ্যাপল। অ্যাপল ২সি নামের এই কম্পিউটারটি বহন করা গেলেও, এতে ছিল না কোনো ব্যাটারি। এ কারণে, এটি ব্যবহার করতে হলে, ব্যবহারকারীকে তার কম্পিউটারের আশপাশে একটি পাওয়ার সকেট খুঁজে নিতে হত। সেই সঙ্গে বের করা হয় ‘প্রথম সাশ্রয়ী’ কম্পিউটার, যা ছিল অ্যাপলের প্রথম ম্যাকিনটশ কম্পিউটার, যাত্রা শুরু করে ম্যাক। গ্রাফিকাল ইউজার ইন্টারফেইসসহ এই কম্পিউটারের দাম রাখা হয়, ২ হাজার ৪শ' ৯৫ ডলার।
অ্যাপল ২সি কম্পিউটার। ছবি: অ্যাপল
একই ফ্রেমে বন্দী স্টিভ জবস আর জন স্কালি। ছবি: রয়টার্স
অ্যাপলের পাওয়ারবুক ১০০। ছবি: অ্যাপল
নিউটন মেসেজ প্যাড। ছবি: অ্যাপল
১৯৯৩ সালে অ্যাপল প্রথমবারের মতো পকেট কম্পিউটার নিয়ে এলো, নিউটন মেসেজ প্যাড নামের এই কম্পিউটার বানাতে সময় লেগেছিল সাড়ে ৬ বছর। এই কম্পিউটারে প্রথম হাতের লেখা শনাক্তকরণ প্রযুক্তি আনা হয়, আর এর মাধ্যমেই যাত্রা শুরু করে 'পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট' বা পিডিএ নামটি। এটি মাত্র পাঁচ বছর স্থায়ী থাকলেও, এটি বানানোর পেছনে থাকা দলটি ধীরে ধীরে প্রথম আইপড অপারেটিং সিস্টেম বানানোর দিকে এগিয়ে গিয়েছিল।
কুইকটেইক ১০০। ছবি: অ্যাপল
১৯৯৭ সালে স্টিভ জবস অ্যাপলে ফিরে আসার পর। ছবি: রয়টার্স।
১৯৯৭ সালে নেক্সট-কে কিনে নেয় অ্যাপল, আবারও ফিরে আসেন স্টিভ জবস। এবার প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হন তিনি। এসেই নিউটনসহ কয়েকটি প্রকল্প বাতিল করে দেন তিনি। টিম কুকের সহায়তায় প্রতিষ্ঠানটি লাভের দিকে ফেরা শুরু করে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠানে অপারেশন-এর এসভিপি হিসাবে যুক্ত হন কুক।
১৯৯৮ সালে স্টিভ জবস আর জনি আইভ মিলে আনেন আইম্যাক। সাশ্রয়ী মূল্য আর ইন্টারনেট সেবার কথা মাথায় রেখে এর সঙ্গে দেওয়া হয় একটি ৫৬ কেবি মডেম।
প্রথম আইম্যাক। ছবি: অ্যাপল
প্রথম আইবুক। ছবি: অ্যাপল
২০০১ সালে অ্যাপল তাদের 'লিগ্যাসি অপারেটিং সিস্টেম' উন্নত করে ওএস এক্স ১০.০ চিতা নামের একটি অপারেটিং সিস্টেম চালু করে। এ থেকেই পরবর্তীতে আইফোন আর আইপ্যাডের অপারেটিং সিস্টেম আইওএস আনা হয়। এই বছর অ্যাপলের কম্পিউটার প্রতিষ্ঠান হিসাবে থাকা চেহারাটা পুরো পাল্টে ডিভাইস প্রতিষ্ঠানে পরিণত হয়। আর এর পেছনে পুরো অবদান হচ্ছে, এই বছর আনা আইপড। ৫জিবি স্টোরেজ আর ছোট একটি এলসিডি ডিসপ্লে-এর এই ডিভাইস বাজারে আধিপত্য বিস্তার করে। এটি শুধু ম্যাকের সঙ্গে ব্যবহার করা যেত, এর স্ক্রলিংয়ের জন্য এতে একটি চাকা রাখা হয় যার নাম দেওয়া হয় ক্লিক হুইল।
আইপ্যাড উন্মোচনে স্টিভ জবস। ছবি: রয়টার্স।
ম্যাকবুক উন্মোচনে স্টিভ জবস। ছবি: রয়টার্স।
২০০৭ সালে পুরো নতুন এক দুনিয়ায় প্রবেশ করে অ্যাপল, আইফোন বের করে প্রতিষ্ঠানটি। ৪জিবি স্টোরেজ, মাল্টি-টাচ স্ক্রিন আর ৬২০ মেগাহার্টজ স্যামসাং প্রসেসর ব্যবহৃত এই আইফোন বানাতে সময় লাগে আড়াই বছর। আমরা বর্তমানে যে ইন্টারনেটযুক্ত বহনযোগ্য কম্পিউটারের যুগে বাস করি, বলা চলে সেই বিপ্লব এই আইফোনের মাধ্যমেই শুরু করা হয়েছিল বলে ধারণা করা হয়।
অ্যাপলের ল্যাপটপের তালিকায় সবচেয়ে বড় পরিবর্তন আসে ২০০৮ সালে ম্যাকবুক এয়ার-এর মাধ্যমে। প্রথম ম্যাকবুক এয়ারে একটি ধীরগতির ছোট হার্ড ড্রাইভ, ধীরগতির প্রসেসর আর অপেক্ষাকৃত নিম্নমানের ব্যাটারি ছিল এতে। তবে, চিকন ও হালকা ল্যাপটপ হিসাবে এটি নতুন এক যুগ শুরু করেছিল।
আইফোন উন্মোচনে স্টিভ জবস। ছবি: রয়টার্স।
ম্যাকবুক এয়ার হাতে জবস। ছবি: রয়টার্স।
অগ্নাশয়ের ক্যান্সার নিয়ে দীর্ঘদিন লড়াই করার পর, ২০১১ সালে ৫৬ বছর বয়সে মারা যান স্টিভ জবস। এ সময় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব নেন টিম কুক।
২০১৪ সালে ৩শ' কোটি ডলারের বিনিময়ে হেডফোন নির্মাতা প্রতিষ্ঠান বিটস-কে কিনে নেয় অ্যাপল। একই বছর অ্যাপলের নিজস্ব মিউজিক সার্ভিস আইটিউনস থেকে বিনামূল্যে ছাড়া হয় মিউজিক ব্যান্ড ইউ২-এর অ্যালবাম ‘সংস অফ ইনোসেন্স’। অ্যালবামটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের আইফোনে যুক্ত হয়ে গেলে, তা 'বুমেরাং' হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে তা সরিয়ে নিতে হয় প্রতিষ্ঠানটিকে।
প্রথম আইপ্যাড উন্মোচনে জবস। ছবি: রয়টার্স।
২০১১ সালে মৃত্যুবরণ করেন স্টিভ জবস। ছবি: রয়টার্স।
চলতি বছর ২১ মার্চ আইফোনের একটি স্পেশাল এডিশন উন্মোচন করেছে অ্যাপল। সেই সঙ্গে নতুন একটি ম্যাকবুকও আনা হয়। এ বছর মামলার আইফোন আনলক নিয়ে সরকারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে অ্যাপল। একটি মামলায় অ্যাপল তাদের নিজেদের স্থান থেকে সরে না এলে, পিছু হটতে বাধ্য হয়। এখনও এ নিয়ে তর্ক চলছেই।
